অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

‘আমার বাড়ি গোপালগঞ্জ’ বলে সাংবাদিককে পেটাল পুলিশ

ঢাকা : বেসরকারি টেলিভিশন আরটিভির স্টাফ রিপোর্টার নাজিব ফারায়েজীকে রাজধানীর পান্থপথ মোড়ে দায়িত্বরত দুই ট্রাফিক পুলিশ সদস্য পিটিয়েছেন। আহত সাংবাদিককে গ্রিনরোডের কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত নাজিবের ভাষ্য, তিনি কমফোর্ট হাসপাতালে ভর্তি থাকা এক আত্মীয়কে দেখে সিএনজিচালিত অটোরিকশায় কারওয়ানবাজারের অফিসে ফিরছিলেন। পান্থপথের মোড়ে এসে তাঁর অটোরিকশা পুলিশবক্সের বামপাশ দিয়ে ঢুকে ডানে আসার চেষ্টা করে। পুলিশবক্সের বামপাশ দিয়ে ঢুকে ডানে মোড় নিতেই তাঁকে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে আটকান ট্রাফিক কনস্টেবল জাকির।

অটোরিকশার চালক ফজলুর রহমান বলেন, কনস্টেবল জাকির অটোরিকশা থামিয়েই লাঠি দিয়ে বাড়ি দিয়ে তাঁর অটোরিকশার গ্লাস ভেঙে ফেলেন। ভাঙা কাঁচের টুকরো গায়ে লাগলে নাজিব ওই কনস্টেবলকে গ্লাসে লাঠিপেটা করার কারণ জানতে চান। এ সময় তাঁদের মধ্যে বাকবিতণ্ডা হয়। তখন জাকির এবং এএসআই দেলোয়ার দুজন মিলে নাজিবকে অটোরিকশা থেকে নামিয়ে পুলিশ বক্সের মধ্যে এনে মারধর করেন।

নাজিব অভিযোগ করেন, কনস্টেবল জাকির তাঁকে বুকে লাথি দিয়ে ফেলে মারধর করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাজিব সাংবাদিক পরিচয় দিলে জাকির বলেন, ‘আমার বাড়ি গোপালগঞ্জ। মান্নার মতো রিমান্ডে নিয়ে তোকে পিটাবো।’

ঘটনার পর পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) হাসান মোস্তফা উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘যে ঘটনা ঘটেছে তাতে আমার কনস্টেবলের ফল্ট পেয়েছি। তাঁকে অলরেডি ক্লোজড্ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষকে বলা হয়েছে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

‘আমার বাড়ি গোপালগঞ্জ’ বলে সাংবাদিককে পেটাল পুলিশ

আপডেট টাইম : ০২:২৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫