অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

মেডিকেল ভর্তিচ্ছুদের প্রশ্ন ফাঁসের প্রমাণ: ৭৭ প্রশ্নে মিল

ঢাকা : মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি একজনের এমন দাবির পরিপ্রেক্ষিতে প্রশ্ন ফাঁস হওয়ার ‘তথ্য-প্রমাণ’ হাজির করলেন আন্দোলনরত শিক্ষার্থী ও অভিভাবকরা।

শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ছাত্র-অভিভাবক ঐক্য ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্ন ফাঁস সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়। এর পরিপ্রেক্ষিতে তাঁরা স্বাধীন কমিশনের মাধ্যমে ঘটনা তদন্তের দাবি জানান। অন্যথায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

ঘটনার সমাধানে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা নতুন করে ভর্তি পরীক্ষার দাবিতে টানা ২২ দিন আন্দোলন করলেও সরকারের পক্ষ থেকে বারবার প্রশ্ন ফাঁসের অভিযোগ অস্বীকার করা হয়েছে। অভিযোগ প্রমাণ দিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ সংবাদ সম্মেলনে কিছু তথ্য হাজির করেন।

সংবাদ সম্মেলনে মেডিকেল প্রশ্ন ফাঁসের ‘তথ্য-প্রমাণ’ উপস্থাপন করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসেফ বিন তাকি। তিনি বলেন, ‘১৮ সেপ্টেম্বর, রাত ১২টা ৩০ (মিনিট); তার মানে পরীক্ষা শুরু হওয়ার কথা সকাল ১০টায়, সেখানে সাড়ে নয় ঘণ্টা আগে প্রশ্নটা এখানে আসল (অনলাইনে দেখা গেছে)। কাকতালীয়ভাবে ১০টা (প্রশ্ন) মিলতে পারে, ২০টা প্রশ্ন মিলতে পারে, ৩০টা প্রশ্ন মিলতে পারে, ধরেন ৫০টা বললাম; ৭৭টা প্রশ্ন (মিলে যাওয়া) এটা কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না।’

তাকি বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন জানাই, তিনি একটি তদন্ত কমিশন গঠন করুন। এবং আমাদের যে দাবি-দাওয়া আছে, তিনি এগুলো পরীক্ষা করে দেখুন।’

প্রশ্ন ফাঁসের অভিযোগ অস্বীকার করলেও স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে একজন সংসদ সদস্য আন্দোলনরতদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন বলে জানান আন্দোলনের একজন সমন্বয়ক। সাংবাদিকদের উপস্থিতিতে আলোচনায় আগ্রহের কথা জানিয়েছেন আন্দোলনকারীরা। তাতেও কাজ না হলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান তাঁরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

মেডিকেল ভর্তিচ্ছুদের প্রশ্ন ফাঁসের প্রমাণ: ৭৭ প্রশ্নে মিল

আপডেট টাইম : ০১:৪৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০১৫