অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

আগাম প্রচারণায় মুখর রামগঞ্জ

রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা
তফসিল ঘোষণা না হলেও রামগঞ্জ পৌরসভায় সম্ভাব্য ১১জন মেয়র প্রার্থী গণসংযোগ করছেন। সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে নানা তত্পরতা চালাচ্ছেন। দীর্ঘদিন পর পৌর নির্বাচন দলীয় প্রতীকে হওয়ায় সাধারণ মানুষের মধ্যেও উত্সবের আমেজ দেখা দিয়েছে। সরগরম হয়ে উঠেছে আসন্ন পৌর নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারণায়। অনেক প্রার্থী দলীয় মনোনয়ন পেতে শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। তবে আওয়ামী লীগ প্রকাশ্যে প্রচারণা চালালেও বিএনপি রয়েছে অনেকটা নিরবে।

আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থীদের মধ্যে রয়েছেন উপজেলা যুবলীগ সভাপতি এমরান হোসেন এমু, বর্তমান পৌর মেয়র ও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোওয়ারী এবং পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আকবর হোসেন। বিএনপি থেকে পৌর বিএনপির উপদেষ্টা হাজী রফিক উল্যা, পৌর বিএনপির সদস্য সচিব মিয়া আলমগীর, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক রোমান হোসেন পাটোওয়ারী এবং সাবেক পৌর মেয়র হানিফ পাটোওয়ারী। আর জাতীয় পার্টি থেকে পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী মো. মহসিন। এছাড়া জেএসডি(রব) থেকে মো. লোকমান হোসেন সুমন মেয়র প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। জামায়াতের নিবন্ধন বাতিল হওয়ায় দলীয়ভাবে নির্বাচন করতে পারবে না বিধায় তাদের কোনো প্রার্থী এখন পর্যন্ত মাঠে দেখা যাচ্ছে না।
The Daily Ittefaq

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

আগাম প্রচারণায় মুখর রামগঞ্জ

আপডেট টাইম : ০৫:১৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০১৫