পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নূর হোসেনকে ফিরিয়ে আনা র‌্যাবের অর্জন: কর্নেল জিয়া

ঢাকা: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে ভারতের কাছ থেকে ফিরিয়ে আনা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি বড় অর্জন বলে মন্তব্য করেছেন সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান। তবে এই ঘটনার মূল কারণ ও দোষীদের শনাক্ত, তাদের গ্রেপ্তার করার ক্ষেত্রেও র‌্যাবের সফলতার কথা বলেছেন কর্নেল জিয়া।

শুক্রবার তাঁর ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ কথা উল্লেখ করেন।

গতকাল বৃহস্পতিবার রাতে নূর হোসেনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনা হয়। আজ দুপুরে তাঁকে আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন প্রায় দেড় বছর ধরে ভারতের কারাগারে আটক ছিলেন। আলোচিত সাত খুনের ঘটনায় র‌্যাব-১১ এর কর্মকর্তাসহ সংস্থাটির ২৫ জন সদস্য জড়িত বলে উল্লেখ করে অভিযোগপত্রে তাদের আসামি করেছে পুলিশ।

জিয়া আহসান ফেসবুকে লিখেছেন, যদিও ওই হত্যাকা-ে র‌্যাব জড়িত ছিল, তারপরও এলিট সংস্থাটি মাত্র ১২ ঘণ্টার মধ্যে ওই ঘটনার মূল কারণ উদ্ঘাটন করতে পেরেছিল। বেশির ভাগ অভিযুক্তকে র‌্যাব গ্রেপ্তার করেছে এবং নারায়ণগঞ্জের তদন্তকারী পুলিশের কাছে হস্তান্তর করেছে।

গত বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে একসঙ্গে সাতজনকে অপহরণ করে হত্যা করা হয়। নিহত ব্যক্তিদের মধ্যে নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার এবং তাদের ড্রাইভার ও সহযোগীরা ছিলেন।

ওই হত্যা মামলায় মোট ৩৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এর মধ্যে ২৫ জনই র‌্যাব-১১ এর সদস্য। তাদের মধ্যে র‌্যাব-১১ এর তৎকালীন অধিনায়ক তারেক মোহাম্মদ সাঈদ, মেজর আরিফ হোসেন ও ক্যাম্প কমান্ডার এম এম রানা রয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

নূর হোসেনকে ফিরিয়ে আনা র‌্যাবের অর্জন: কর্নেল জিয়া

আপডেট টাইম : ০৫:২৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০১৫