পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফ্রান্সের কালাইস শরণার্থী শিবিরে অগ্নিসংযোগ

ডেস্ক: ফরাসী বন্দর কালাইসের কাছাকাছি অবস্থিত ‘জঙ্গল’ নামে বিশাল শরণার্থী শিবিরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে । রাজধানী প্যারিসে শুক্রবার রাতে রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলার পরপরই এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে প্যারিসের ক্ষুব্ধ বাসিন্দারাই এ ঘটনা ঘটিয়েছে। কেননা এ শিবিরে আশ্রয়ে নিয়েছেন সিরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী প্রত্যাশীরা ।

কালাইসের ডেপুটি মেয়র ফিলিপ মিগনোনেট আরটি বার্তা সংস্থাকে জানান, তারা আগুন নেভাতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন।

তিনি আরো জানান, ১০ হাজার বর্গমিটার এলাকা জুড়ে এ আগুন ছড়িয়ে পড়েছে। তবে ভয়াবহ এ অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে তিনি আর কিছু জানাতে পারেননি।

তিনি কেবল এতটুকু জানাতে পেরেছেন যে আগুন নেভাতে দমকল বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বাতাস প্রবল থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে।

মেয়র ফিলিপ মিগনোনেট জানান, আগুন লাগার পরপরই শরণার্থীদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ফ্রান্সের কালাইস শরণার্থী শিবিরে অগ্নিসংযোগ

আপডেট টাইম : ১২:৫৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০১৫