পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আইএস উত্থানে বুশ দায়ী: ওবামা

ডেস্ক : আইএসের উত্থানের জন্য জর্জ ডব্লিউ বুশকে দায়ী করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি অভিযোগ করেন বুশের আমলেই ইরাকে আক্রমণের ফলে ‘অনিচ্ছাকৃতভাবে’ আইএসের উত্থান ঘটেছে। ভাইস নিউজকে দেয়া এক বক্তব্যে এমন অভিযোগ করলেন ওবামা। খবর ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্টের।

আমেরিকার ওপর প্রভাব ফেলছে এমন বিষয় নিয়ে আলোচনাকালে ওবামা বুশের ওই কর্মকাণ্ডের সমালোচনা করেন।

আইএসের উত্থানের পেছনের কারণ হিসেবে ওবামা বলেন, ‘দুইটি বিষয়: একটা হল ইরাকে আল-কায়েদার কর্মকাণ্ডের প্রত্যক্ষ ফল আইএস, যা আমাদের আক্রমণের কারণে বেড়ে উঠেছে। এটা অনিচ্ছাকৃত পরিণতির উদাহরণ। গুলি করার আগে ভাবতে হবে আমরা কেন তা করছি।

বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘আমরা ৬০টি দেশ নিয়ে জোট করেছি। আমরা ধীরে ধীরে ইরাক থেকে আইএসকে হটিয়ে দেব। আমি আত্মবিশ্বাসী যে এটা ঘটবেই।’

এ সময় তিনি ‘সুন্নিদের অভ্যন্তরীণ সমস্যা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিশেষত লিবিয়া ও ইয়েমেনে সুন্নি মুসলিমদের সমস্যা নিয়ে কথা বলেন তিনি।

ওই অঞ্চলের লোকদের আইএসের মতো সংগঠনে যোগ দেয়ার ব্যাপারে ওবামা বলেন, ‘যেখানে তরুণরা পড়ালেখা ও ভবিষ্যতের লক্ষ্য নিয়ে বড় হওয়ার সুযোগ পায় না। সেখানে তাদের ভালো ফল, ক্ষমতা, সম্মান পাওয়ার একটাই পথ থাকে তা হল যোদ্ধা হওয়া। এ কারণেই ওই সংগঠনগুলো সেখানে বিস্তার লাভ করতে পারে। তাই আমাকে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে দিন।’

আলোচনাকালে তিনি আইএস ছাড়াও জলবায়ু পরিবর্তন, ইরান, অর্থনীতি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

তরুণ প্রজন্মকে জলবায়ু পরিবর্তন, অর্থনীতি, যুদ্ধ ও শান্তি নিয়ে ভাবতে হবে বলেও উল্লেখ করেন ওবামা। এমনকি গাঁজার ভয়াবহতা নিয়ে ভাবার কথা বলেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আইএস উত্থানে বুশ দায়ী: ওবামা

আপডেট টাইম : ০২:২০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০১৫