পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফ্রান্স যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে: ওলাঁদ

ডেস্ক: পার্লামেন্টের এক ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ জানিয়েছেন, প্যারিসে জঙ্গি হামলার পর ‘দেশটি যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে’।

পার্লামেন্টের দু’কক্ষের যৌথ এক বিরল অধিবেশনের এ ভাষণে তিনি আরো বলেন, হামলার পর জারি করা জরুরি অবস্থা তিনমাস বাড়ানোর জন্য তিনি একটি বিল উত্থাপন করবেন।

ফ্রান্স কেবল ইসলামিক স্টেটকে (আইএস) দমনই করবে না বরং এ গোষ্ঠীকে ধ্বংস করে দেবে বলেও জানান তিনি।

প্যারিসের কয়েকটি বার, রেস্তরাঁ, একটি কনসার্ট হলে এবং জাতীয় স্টেডিয়াম স্তাদে দে ফ্রঁসে শুক্রবার রাতে চালানো হামলায় ১২৯ জন নিহতের ঘটনার দায় স্বীকার করেছে আইএস।

জঙ্গিরা আগামী দিনগুলোতে আবারো আঘাত হানতে পারে বলে এরই মধ্যে সতর্ক করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী। এ হামলা মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে বলেন তিনি।

ওদিকে, প্রেসিডেন্ট ওলাঁদ আইএসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিয়ে আলোচনা করতে আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন।

বিবিসি জানায়, ওলাঁদ নিরাপত্তা বাহিনীর জন্য আরো ব্যয় বরাদ্দ করার প্রতিশ্রুতি দিয়েছেন। সেইসঙ্গে আইএস এর বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার জন্য বৃহস্পতিবার শার্ল দ্য গল বিমানবাহী রণতরী নামানো হবে বলেও জানিয়েছেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ফ্রান্স যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে: ওলাঁদ

আপডেট টাইম : ০৩:২১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫