পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

শিশু অপহরণের অভিযোগে গাইবান্ধায় গ্রেফতার ৭

বাংলার খবর২৪.কম500x350_51cae5dbfba0c279c44a5b5598512d62_image_97756_0, গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জে শিশু অপহরণের অভিযোগে বুধবার মীরগঞ্জ বালাপাড়া এলাকা থেকে ৭জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে বালাপাড়া গ্রামের রিপন কুমার সাহা, কবির হোসেন, হারুণ মিয়া, মোস্তাফিজুর রহমান, মাজেদুল ইসলাম, সুমন মিয়া ও মৃণাল চন্দ্র।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় পৌর এলাকার মীরগঞ্জ বালাপাড়া থেকে আশেক আলী মাস্টারের ৫ বছর বয়সী ছেলে শুভ মিয়াকে অপহরণ করে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। ওই রাতেই অপহরণকারিরা মোবাইল ফোনে আশেক আলীর কাছে ১৫ লাখ টাকা দাবি করে। তা না হলে শিশুটিকে ফেরত দেওয়া হবে না বলে জানিয়ে দেয়। শুভর বাবা বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশের পরামর্শ অনুযায়ী অপহরণকারীদের টাকা দেওয়ার কথা বলে নিজ বাড়িতে আসতে বলেন। বুধবার ভোরে অপহরণকারীরা টাকা নিতে এলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী এসআই জায়েদ আরিফ ফোর্স নিয়ে বাড়ি ঘেরাও করে বালাপাড়া গ্রামের রিপন কুমার সাহা, কবির হোসেন, হারুন মিয়া, মোস্তাফিজার রহমান, মাজেদুল ইসলাম, সুমন মিয়া ও মৃণাল চন্দ্রকে গ্রেফতার করে। এঘটনায় থানায় অপহরণ মামলা হয়েছে।তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি। সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচাজর্ (ওসি) মোজাম্মেল হক জানান, শিশুটিকে উদ্ধার করার জন্যপুলিশ তৎপরত রয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

শিশু অপহরণের অভিযোগে গাইবান্ধায় গ্রেফতার ৭

আপডেট টাইম : ০৫:৫৪:০১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০১৪