অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ইরানের ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ডেস্ক : ইরানের ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তেহরানের ব্যালাস্টিক মিসাইল কর্মসূচিতে জড়িত থাকার অভিযোগে আজ রোববার তাদের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

সমঝোতার ভিত্তিতে ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের একদিনের মাথায় দেশটির এ ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নতুন করে এ নিষেধাজ্ঞা দিল ওয়াশিংটন।

নিষেধাজ্ঞা অনুযায়ী, ওই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাত ব্যবহার করতে পারবে না। তবে, ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর নাম বা পরিচয় তৎক্ষণাৎ জানানো হয়নি।

সমঝোতা অনুযায়ী, পারমাণবিক কর্মসূচি সীমিত করায় ইরানের ওপর থেকে গতকাল শনিবার আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। গত বছরের জুলাইয়ে বিশ্বশক্তিগুলোর সঙ্গে সম্পাদিত চুক্তি ইরান মেনে চলছে বলে আন্তর্জাতিক পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা’র পক্ষ থেকে জানানো হলে বিশ্ব সম্প্রদায় এ সিদ্ধান্ত নেয়।

এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে এরইমধ্যে ওয়াশিংটন-তেহরান সম্পর্কে সুবাতাস বইতে শুরু করেছে। চুক্তির ভিত্তিতে ওয়াশিংটন পোস্টের এক সাংবাদিকসহ বন্দি পাঁচ মার্কিনিকে মুক্তি দিয়েছে ইরান। অপরদিকে, যুক্তরাষ্ট্রে বন্দি ইরানের ৭ বন্দিকেও ফেরত দেয়ার কথা বলেছে ওয়াশিংটন।

সূত্র: বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

ইরানের ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আপডেট টাইম : ০২:৫৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০১৬