পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘পাইপলাইনে গ্যাস থাকবে না, এলপিজিই সমাধান’

ডেস্ক: দেশে বড় শহরগুলোতে গ্যাসের যে সংকট চলছে তার সমাধানে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করা শুরু করতে বলছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

‘আমরা আবাসিক খাতে পাইপসংযোগ দিয়ে প্রাকৃতিক গ্যাস দেয়া বন্ধ করে দিচ্ছি। এটা বন্ধ। বিকল্প হিসেবে আমরা সবাইকে বলছি এলপিজি (সিলিন্ডারে ভরা গ্যাস) ব্যবহার শুরু করতে।’

বাংলাদেশে ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে গত বেশ কিছুদিন ধরেই চলছে বাসা-বাড়ি রেস্তোরায় তীব্র গ্যাস সংকট চলছে।

বহু রান্নাঘরে মধ্যরাতের আগে কোনো গ্যাসই থাকছে না। সংকট এতটাই তীব্র আকার ধারণ করেছে যে স্বাভাবিক জীবনযাত্রা থমকে যাবার উপক্রম হয়েছে। এর সুরাহা কেন হচ্ছেনা ?

জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘এলপিজি বাজারেও সহজলভ্য। এর দামও কমে আসছে। আমরা এ্যাকশন প্ল্যান নিয়েছি তিন বছরের মাথায় সারা বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে জ্বালানি পৌছে দেবার।’

মন্ত্রী বলেন, বাংলাদেশে যে প্রাকৃতিক গ্যাস আছে তা দিয়ে আর দশ-বারো বছর চলবে। আমাদের বিকল্প হচ্ছে বাসা-বাড়িতে রান্নার জন্য এখন এলপিজির দিকে যেতে হবে।

আমরা ধীরে ধীরে সেদিকেই চলে যাচ্ছি বলেন নসরুল হামিদ।

তিনি বলেন, ১৫০০ টাকা দিয়ে সিলিন্ডার পাওয়া যাচ্ছে, কিন্তু লোকে ৬০০ টাকা দিয়ে পাইপলাইনের গ্যাস নিয়ে সেটা অপচয় করছে, সারাদিন জ্বালিয়ে রাখছে, শীতের দিনে হিটার হিসেবে ব্যবহার করছে।

‘এটা থাকবে না, এবং ধীরে ধীরে কমতে থাকবে। পাইপলাইনে গ্যাস আর হয়তো আট-দশ বছর থাকবে।’ সূত্র: বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

‘পাইপলাইনে গ্যাস থাকবে না, এলপিজিই সমাধান’

আপডেট টাইম : ০২:৪৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০১৬