পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

পাকিস্তানে নিখোঁজ বাংলাদেশ দূতাবাসকর্মী ৭ ঘণ্টা পর উদ্ধার

ঢাকা : পাকিস্তানে বাংলাদেশ হাই কমিশনের যে কর্মকর্তা নিখোঁজ হয়েছিলেন, তাকে অক্ষত অবস্থায় ফেরত পাওয়া গেছে।

দেশটিতে বাংলাদেশের হাই কমিশনার সোহরাব হোসেন সোমবার মধ্যরাতে এই তথ্য জানিয়েছেন।

ঢাকায় পাকিস্তান দূতাবাসের এক কর্মকর্তাকে দুপুরে ডিবি আটক করার পর বিকালে নিখোঁজ হন ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনের প্রেস উইংয়ের পার্সোনাল স্টাফ (পিও) জাহাঙ্গীর হোসেন।

হাই কমিশনার সোহরাব হোসেন রাত দেড়টার দিকে টেলিফোনে বলেন, “৫ মিনিট আগে জেনেছি যে সে নিরাপদে ফিরেছে।”

জাহাঙ্গীরকে কী ধরে নেওয়া হয়েছিল, নিলে কারা নিয়েছে- জানতে চাইলে তিনি বলেন, “তার সঙ্গে কথা না বলে এখনই এই বিষয়ে কিছু বলতে পারছি না।”

ঢাকায় পাকিস্তান দূতাবাসের প্রেস সেকশনের অ্যাসিটেন্ট প্রাইভেট সেক্রেটারি আবরার আহমেদ খানকে দুপুরে গোয়েন্দা পুলিশ ধরে নেওয়ার পর সন্ধ্যায় হাই কমিশনের কর্মকর্তাদের জিম্মায় ছেড়ে দেয়।

তার কাছে অবৈধভাবে রাখা ভারতীয় রুপি পাওয়া গিয়েছিল বলে পুলিশ দাবি করলেও তা প্রত্যাখ্যান করে পাকিস্তান হাই কমিশন এই ঘটনার নিন্দা জানায়।

একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার এবং ঢাকায় পাকিস্তানের হাই কমিশন কর্মকর্তাদের জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে সোমবার দূতাবাসকর্মীদের নিয়ে এই ঘটনা ঘটল।

পাকিস্তান হাই কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, ‘অপবাদ ও মিডিয়া ট্রায়ালের’ পরিপ্রেক্ষিতে পাকিস্তান হাই কমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের এভাবে হেনস্তার করার এই ধরনটি দেখা যাচ্ছে।

পাকিস্তানের দূতাবাস কর্মকর্তাদের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ করে আসছে পুলিশ।

জঙ্গি অর্থায়নে জড়িত সন্দেহে গত বছরের জানুয়ারিতে পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা মাযহার খানকে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়েছিল।

জঙ্গি ‘যোগসাজশের’ অভিযোগ ওঠার পর ঢাকায় পাকিস্তান হাই কমিশনের কূটনীতিক ফারিনা আরশাদকে গত বছরের শেষ দিকে তার দেশে ফেরত পাঠানো হয়।

এর প্রতিক্রিয়ায় পাকিস্তান বাংলাদেশের এক কূটনীতিককে সে দেশ থেকে ফেরত নেওয়ার অনুরোধ জানায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

পাকিস্তানে নিখোঁজ বাংলাদেশ দূতাবাসকর্মী ৭ ঘণ্টা পর উদ্ধার

আপডেট টাইম : ০৪:১৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০১৬