অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

দুধ দিতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, নানা পলাতক

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আট বছরের একটি শিশু আত্মীয়ের বাড়িতে দুধ দিতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সকালে উপজেলার দাদপুর ইউনিয়নের মোবারকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি রাঙ্গা মধুকান্দ্রি আনন্দ স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী।

এ ঘটনার পর থেকে শিশুটির চাচাতো নানা ও প্রতিবেশী জালাল মোল্লা (৭০) পলাতক।

শিশুটির মা ও মামা জানান, সকালে শিশুটি প্রতিবেশী জালাল মোল্লার বাড়ি রোজানো দুধ দিতে যায়। তখন জালাল মোল্লা শিশুটিকে ঘরের ভেতর ডেকে নিয়ে মুখ বেঁধে ধর্ষণ করে। শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে এসে পরিবারকে ঘটনাটি জানায়। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক মোরশেদ আলম বলেন, ‘প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

যে কারণে মেয়েটির পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।’

শিশুটির বাবা জানিয়েছেন, তিনি তাঁর মেয়েকে বোয়ালমারী থেকে ফরিদপুর নিয়ে আসার আগে থানায় অভিযোগ দিয়ে এসেছেন। শিশুটি এখন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে রয়েছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পর একজন সেবিকা তার পরীক্ষা করেছে।

প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। কাল আরো পরীক্ষা-নিরীক্ষার পর পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

দুধ দিতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, নানা পলাতক

আপডেট টাইম : ১১:৪৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০১৬