অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘জঙ্গিদের আবার কিসের মানবাধিকার’

রাজশাহী: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, ‘যারা জঙ্গিদের মানবাধিকারের কথা বলেন, তাদের বোঝা উচিৎ জঙ্গিদের আবার কিসের মানবাধিকার। আগে দেশকে বাঁচাতে হবে, জনগণকে বাঁচাতে হবে। তারপর রাজনীতি, দেশের স্বার্থেই রাজনীতি। সব বিষয়ে বিরোধীতা করলে হবে না।

শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশ লাইন্স মাঠে আয়োজিত কমিউনিটি পুলিশিং এবং জঙ্গিবাদবিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে একেএম শহীদুল হক আরও বলেন, জঙ্গিদের গ্রেফতার করা সহজ বিষয় না। তারা আত্মঘাতী, তারা মেন্টালি মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। তারা নিজেরা বলে, আমরা মরবো, জান্নাতে যাব, যাদের মারবো, তারা জাহান্নামে যাবে। তাদের তো আর চুমা দিয়ে, আদর দিয়ে তো গ্রেফতার করা যায় না।

তিনি বলেন, পুলিশের স্বল্পতার কারণে কমিউনিটি পুলিশিং করা হয়নি। পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততার জন্যই কমিউনিটি পুলিশিং। পুলিশের গাফিলতি থাকলেও কমিউনিটি পুলিশিং টিকিয়ে রাখতে হবে।

রাজশাহী মহানগর পুলিশের কমিশনার শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা, রাজশাহী বিভাগীয় কমিশনার আব্দুল হান্নান, রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশীদ হোসেন, জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন, র্যাব-৫ অধিনায়ক লে.কর্নেল মাহবুব আলম, বিজিবি ব্যাটালিয়ন-১ পরিচালক লে. কর্নেল শাহাজাহান সিরাজ, মহানগর কমিউনিটি পুলিশিং আহ্বায়ক অধ্যাপক আব্দুল খালেক, মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

এরআগে সকাল থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ডভাবে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন কমিউনিটি পুলিশের সদস্যরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

‘জঙ্গিদের আবার কিসের মানবাধিকার’

আপডেট টাইম : ০২:১৭:০০ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০১৬