পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

খালেদা জিয়ার লিভ টু আপিল খারিজ

images_51363বাংলার খবর২৪.কম : জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলা স্থগিত চেয়ে এবং ওই দুই মামলায় অভিযোগ গঠনকারী বিচারকের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ আবেদন দু’টি খারিজ করে দেন।

এর আগে গত ৪, ৭, ৮ এবং ১১ সেপ্টেম্বর ওই আপিলের উপর শুনানি অনুষ্ঠিত হয়।

গত ২৫ মে ওই দুই মামলার কার্যক্রম স্থগিত চেয়ে ও অভিযোগ গঠনকারী বিচারকের নিয়োগ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে বেগম খালেদা জিয়ার করা রিট আবেদনের বিষয়ে বিভক্ত রায় দেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

ওই সময় সিনিয়র বিচারপতি মামলার বিচারিক কার্যক্রমের ওপর তিন মাসের স্থগিতাদেশ দেন। একইসঙ্গে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দু’টির অভিযোগ গঠনকারী ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক বাসুদেব রায়ের নিয়োগ প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারি করেন।

তবে বেঞ্চের জুনিয়র বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ এ রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করে আবেদন খারিজের আদেশ দেন।

পরে ১৫ জুন ওই আবেদন নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন তৃতীয় বেঞ্চ গঠন করেন।

তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দায়ের করা রিট আবেদন ১৯ জুনও খারিজ করে দেন বিচারপতি কাজী রেজা-উল হকের একক বেঞ্চ (তৃতীয় বেঞ্চ)।

পরে ৭ জুলাই খালেদা জিয়ার পক্ষে দু’টি লিভ টু আপিল দায়ের করা হয়।

উল্লেখ্য, ২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক হারুনুর রশিদ। এর আগে ২০০৮ সালের ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগ এনে রমনা থানায় দায়ের করা হয় অপর মামলাটি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

খালেদা জিয়ার লিভ টু আপিল খারিজ

আপডেট টাইম : ১০:৩৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৪