পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ওয়ালটন প্লাজার ম্যানেজারের Logo এলজিইডির দুর্নীতির বরপুত্র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজহারুল ইসলাম সমাচার -০১

চবিতে ২ ব্যাগ হাতবোমা উদ্ধার

বাংলার খবর২৪.কমindex_51418, চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের পেছনে পাহাড়ি জঙ্গলে অভিযান চালিয়ে দুই ব্যাগ হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে এই অভিযান চালানো হয়। দুই ব্যাগে মোট ২১টি হাতবোমা ছিল।

হাটহাজারী থানার ওসি ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সকাল থেকে ক্যাম্পাসে অভিযান চলছিল। পাহাড়ে কাঠ কাটতে যাওয়া লোকজন আমাদের জানায় এফ রহমান হলের ক্যান্টিনের পেছনে জঙ্গলে তারা দুটি ব্যাগ দেখতে পেয়েছে। সেখানে গিয়ে দুটি ব্যাগে থাকা মোট ২১টি হাতবোমা উদ্ধার করা হয়।”

গত শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী ছাত্রাবাসের কাছে ‘শিবির নিয়ন্ত্রিত’ কটেজ ‘দ্বীপ মঞ্জিল’ এ অভিযান চালায় পুলিশ। সেখান থেকে বোমা, চার বস্তা পাথর ও ২০টি লোহার রড উদ্ধার হয়।

ওই ঘটনায় শনিবার গভীর রাতে শিবিরের ৪২ নেতা-কর্মীকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলাও করেছে পুলিশ।

গত ১০ সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম-হাটহাজারী সড়কের ছড়ারকূল এলাকায় শিক্ষক বাসে হাতবোমা ও পাথর নিক্ষেপ করে শিবিরকর্মীরা। ওই ঘটনায় ১১ শিক্ষকসহ ১৪ জন আহত হন।

এরপর ঘটনাস্থল ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অভিযান শুরু করে পুলিশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ আলাদা দুটি মামলা করে, যাতে ৯৫ জনকে আসামি করা হয়।

শিক্ষক বাসে হামলার পর গত তিন দিনে ঘটনাস্থল ও ক্যাম্পাসে অভিযান চালিয়ে মোট ৩৩ জন শিবিরকর্মীকে গ্রেফতার করে পুলিশ।

গত ২৪ আগস্ট ক্যাম্পাসে ছাত্র শিবির ও ছাত্রলীগকর্মীদের মধ্যে গুলি বিনিময়ের পর ‘সোহরাওয়ার্দী’ ছাত্রাবাসে পুলিশ অভিযান চালায়। ওইদিন ছাত্রাবাসটি থেকে বেশকিছু পেট্রোল বোমা ও পাথর উদ্ধার করা হয়।

পরদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র শিবিরকর্মীদের নিয়ন্ত্রণে থাকা হলটি বন্ধ করে দেয়।

গত জানুয়ারি থেকে বন্ধ থাকা শাহ আমানত ও আগস্টে বন্ধ হওয়া সোহরাওয়ার্দী ছাত্রাবাস খোলার দাবিতে গত ৩১ আগস্ট ‘হলের আবাসিক শিক্ষার্থী’ ব্যানারে ধর্মঘটের ডাক দেয় ছাত্রশিবির।

এই ধর্মঘটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ও শিক্ষক বাসে চার দফা হামলা চালানো হয়।

এদিকে শিক্ষক বাসে হামলার প্রতিবাদে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি পালন করছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

Tag :

এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ

চবিতে ২ ব্যাগ হাতবোমা উদ্ধার

আপডেট টাইম : ১১:২১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৪