অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, হত্যা-পুশ ইন বন্ধে কঠোর বার্তা Logo ১১ শিক্ষক, পরীক্ষার্থী ৫ পাস করেনি কেউ Logo পাটগ্রাম পৌরসভায় IUGIP প্রকল্পের আওতায় মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শকরণ সভা Logo বিআরটিএ মিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৪ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ

এফবিসিসিআই এবং ফ্রেডরিখ নাওম্যান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঢাকা: ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ফ্রেডরিখ নাওম্যান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ১৩-১৪ নভেম্বর, ২০১৬ তারিখে স্থানীয় এক হোটেলে দু-দিন ব্যাপী ‘ই-কমার্স ও ডাটা সিকিউরিটি ব্যবস্থাপনা’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসূচী শেষ হয়েছে। তৈরি পোশাক শিল্প, নীট ওয়্যার, প্লাস্টিক, কুটিরশিল্প এবং আগুন নির্বাপন শিল্পের প্রতিনিধিবৃন্দ এ প্রশিক্ষণে অংশ নেন।

ব্যবসা ক্ষেত্রে ডিজিটালকরণের লক্ষ্যে ফ্রেডরিখ নাওম্যান ফাউন্ডেশন এবং এফবিসিসিআইয়ের চলমান প্রকল্পের অংশ হিসেবে এ প্রশিক্ষনের আয়োজন করা হয়।
তথ্যপ্রযুক্তি খাত, ই-কমার্স এবং ডাটা সিকিউরিটি ব্যবস্থাপনায় অভিজ্ঞ প্রশিক্ষকগন ইন্টারএ্যাকটিভ কম্পিউটার বেস্ড প্রশিক্ষন প্রদান করেন। বর্তমান ডিজিটাল বিশ্বে ই-কমার্সের গুরুত্ব এবং আধুনিক তথ্যপ্রযুক্তি সল্যুশন ব্যবহার করে ডিজিটালী ব্যবসা উন্নয়ন করার উপর প্রশিক্ষন প্রদান করা হয়।

ফ্রেডরিখ নাওম্যান ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. নাজমুল হোসেন এবং এফবিসিসিআইয়ের মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদ যৌথভাবে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন।

প্রশিক্ষনে প্রশিক্ষক হিসেবে ছিলেন পিক্সেলনেট টেকনোলজিস এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব শাহরিয়ার হাসান, হাভাস টেকনোলজিস এর ডিজিটাল স্ট্র্যাটেজিস্ট জনাব মোদাছ্ছের আহমেদ এবং ডিনেট এর বিজনেস ইন্টেলিজেন্স বিভাগের প্রধান জনাব তাহসিন ইফনুর সৈয়দ।

প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের ই-কমার্স উন্নয়ন পরিকল্পনা এবং মূল্যায়ন শেষে সার্টিফিকেট প্রদান করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, হত্যা-পুশ ইন বন্ধে কঠোর বার্তা

এফবিসিসিআই এবং ফ্রেডরিখ নাওম্যান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৪:৫৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬