পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, হত্যা-পুশ ইন বন্ধে কঠোর বার্তা Logo ১১ শিক্ষক, পরীক্ষার্থী ৫ পাস করেনি কেউ Logo পাটগ্রাম পৌরসভায় IUGIP প্রকল্পের আওতায় মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শকরণ সভা Logo বিআরটিএ মিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৪ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ

কিছু ছিল কিনা খতিয়ে দেখছে গোয়েন্দারা: স্বরাষ্ট্রমন্ত্রী

যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের জরুরি অবতরণের ঘটনার পেছনে অন্যকিছু আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখতে মাঠে নেমেছেন গোয়েন্দারা। শুক্রবার সন্ধ্যায় ঢাকা পলিটেকনিক্যাল ইন্সটিটিউট আয়োজিত নবীনবরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, “প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটি নিয়ে ‘ইনকোয়ারি টিম’ গঠন করা হয়েছে। এই টিম সব ধরনের ইনকোয়ারির মাধ্যমে যে তথ্য দিবে, সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের গোয়েন্দারা খতিয়ে দেখছে অন্য কিছু ছিল কি না।”

স্বরাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এর পেছনে যাই কিছু ঘটে থাকুন না কেন আমাদের সম্মুখে তা উন্মোচিত হবে। আমরা সেই রিপোর্টের অপেক্ষা করছি।’

প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তখন গতিপথ পরিবর্তন করে তুর্কেমিনিস্তানের রাজধানী আশখাবাদে জরুরি অবতরণ করে বিমানটি। এ ঘটনায় বিমানের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে কর্মকর্তাদের গাফিলতির বিষয়টি উঠে আসায় বিমানের প্রকৌশল শাখার ছয়জনকে সাময়িক বরখাস্ত করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, হত্যা-পুশ ইন বন্ধে কঠোর বার্তা

কিছু ছিল কিনা খতিয়ে দেখছে গোয়েন্দারা: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৫:৩৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০১৬