পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ট্রাম্পকন্যার সঙ্গে তর্ক করায় বিমান থেকে নামিয়ে দেওয়া হল যাত্রীকে

ডেস্ক: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় মেয়ে ইভানকা ট্রাম্পের সঙ্গে তর্কে জড়ানোয় এক যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে।

ওই ব্যক্তি ইভানকাকে বলেন, তোমার বাবা দেশকে ধ্বংস করছে। এ নিয়ে দুজনের মধ্যে মৃদু কথা কাটাকাটি হয়।

রয়টার্সের খবরের বলা হয়েছে, পরিবারের সঙ্গে ছুটি কাটানোর জন্য গতকাল বৃহস্পতিবার ইভানকা জেডব্লু এয়ারওয়েজের একটি ফ্লাইটে হাওয়াই দ্বীপপুঞ্জে যাচ্ছিলেন। ফ্লাইটের প্রবেশের পরই একজন যাত্রী কিছুটা গায়ে পড়ে অযাচিতভাবে ইভানকার সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ওই যাত্রীকে নামিয়ে দিয়ে ফ্লাইট হাওয়াইয়ের উদ্দেশে রওনা হয়। ওই যাত্রী পরের ফ্লাইটে যান।

ওই যাত্রী ইভানকা ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, তোমার বাবা আমাদের দেশকে ধ্বংস করছে।

তিনি আরও বলেন, ইভানকা কেন আমাদের ফ্লাইটে? তার ব্যক্তিগত উড়োজাহাজে যাতায়াত করা উচিত।

এ নিয়ে সামান্য কথা-কাটাকাটি হয়। একটি ইমেইল বার্তায় জেটব্লুর পক্ষ থেকে বলা হয়, ওই ঘটনার পরই ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে।

ইভানকাকে উদ্দেশ করে ওই যাত্রীর কথোপকথনের ব্যাপারে বিমান কর্তৃপক্ষ বলেছে, ওই ফ্লাইট থেকে একজন গ্রাহককে নামিয়ে দেওয়ায় সিদ্ধান্ত গ্রহণ সহজ ছিল না। ওই যাত্রীকে পরবর্তী ফ্লাইটে তার গন্তব্য পাঠানো হয়েছে।

ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া ওই যাত্রীর পরিচয় সম্পর্কে রয়টার্স নিশ্চিত হতে পারেনি।

Tag :
লেখক সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ট্রাম্পকন্যার সঙ্গে তর্ক করায় বিমান থেকে নামিয়ে দেওয়া হল যাত্রীকে

আপডেট টাইম : ০৫:১৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬