অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাট সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ১৫ বিজিবির কঠোর অভিযান Logo লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মমিনুল হক Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল কর্মী মৃত্যু Logo সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ Logo তেল নিতে গিয়ে লালমনিরহাটে সংঘর্ষ, আহত ৩ Logo লালমনিরহাটে রেললাইনে শুয়ে থাকা বৃদ্ধ ট্রেনে কা’টা পড়ে মৃত্যু Logo লালমনিরহাটে জমি নিয়ে উচ্ছেদ, হামলা ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন Logo পাটগ্রামে অবৈধ বালু উত্তোলনে জড়িত গ্রাম পুলিশকে ১ মাসের কারাদণ্ড Logo কুড়িগ্রামে অবৈধ মজুত ৭১ বস্তা সরকারি চাল জব্দ, ৫০ টাকা হাজার জরিমানা গুদামের মালিক কালের কণ্ঠের মিাল্টিমিডিয়ার সাংবাদিক Logo ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলার উদ্বোধন, করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু

জাতীয়করণসহ ৮ দফা দাবী মাদ্রাসা শিক্ষকদের

ডেস্ক: মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও মাদ্রাসার সাধারণ বিষয়ের শিক্ষকদের সুপার ও অধ্যক্ষ হওয়ার সুযোগসহ ৮ দফা দাবী জানিয়েছেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন। এছাড়াও ৫ শতাংশ ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতাও দাবী করেছেন।মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান এসোসিয়েশনের নেতৃবৃন্দ।প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে জানানো দাবীতে তারা বলেন, “বিচ্ছিন্নভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ না করে মাদ্রাসাসহ সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান একযোগে জাতীয়করণ করুন”।সংবাদ সম্মেলনে এসোসিয়েশনের পক্ষে লিখিত বক্তব্য তুলে ধরেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের মহাসচিব জহির উদ্দিন।
জাতীয়করণ ছাড়াও তাদের অন্যান্য দাবীগুলোর মধ্যে রয়েছে, ৫ শতাংশ ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, সম্মানজনক বাড়ি ভাড়া প্রদানসহ প্রতিটি আলিম ও ফাজিল মাদ্রসায় বিজ্ঞান ভবন নির্মাণ; জাতীয় শিক্ষানীতি অনুযায়ী ২০১৩ খ্রিস্টাব্দের জারিকৃত সংশোধিত পরিপত্র বাতিল করে ২০১২ খ্রিস্টাব্দের পরিপত্র বহাল রাখা অর্থাৎ সাধারণ বিষয়ের শিক্ষকদের সুপার ও অধ্যক্ষ হওয়ার সুযোগ দেয়া; আলিম ও ফাজিল পর্যায়ে প্রতি বিষয়ে দ্বিতীয় শিক্ষক নিয়োগ দেয়া ও জনবল কাঠামোয় প্রদর্শক ও গ্রন্থাগারিক পদ অর্ন্তভুক্ত করা। দাবীর মধ্যে আরো রয়েছে, সহকারী অধ্যাপক পদে পদোন্নতির ক্ষেত্রে ৫:২ অনুপাত প্রথা বাতিল করা; এমফিল ও পিএইচডি ডিগ্রিধারী প্রভাষকদের চাকরির ৪ বছর পূর্ণ হলে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেয়া এবং উচ্চ মাধ্যমিক কলেজ অথবা স্নাতক কলেজের মত আলিম অথবা ফাজিল মাদ্রাসায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী সংখ্যা বৃদ্ধি করতে হবে। এছাড়াও সকল মাদ্রাসায় তারা জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন নিশ্চিত করার দাবী জানান।
গাইবান্ধার পলাশবাড়ী মহিলা ফাজিল মাদ্রাসার প্রভাষক জহির উদ্দিন বলেন, সারাদেশে নয় হাজারের বেশি মাদ্রাসায় ১ লাখ ১১ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত রয়েছেন। জহিরের দাবী অনুযায়ী শিক্ষকদের মধ্যে ৬০ হাজারেরও বেশি জেনারেল টিচার্স।
সংবাদ সম্মেলন এসাসিয়েশনের সভাপতি মো. হারুন অর রশিদ, মহাসচিব মো. জহির উদ্দিন হাওলাদারসহ আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি রিয়াজুল করিম, সিনিয়র যুগ্ম মহাসচিব ফজলুল বারী, যুগ্ম মহাসচিব হোসনি মোবারক,মো.রফিকুল ইসলাম ও এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ।

Tag :

লালমনিরহাট সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ১৫ বিজিবির কঠোর অভিযান

জাতীয়করণসহ ৮ দফা দাবী মাদ্রাসা শিক্ষকদের

আপডেট টাইম : ০৪:৪৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬