পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

রামগঞ্জে স্বেচ্চাসেবকলীগ ও ছাত্রলীগের মধ্যে দুই গ্রুপের সংঘর্ষ ॥ পুলিশসহ আহত – ১০

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বেচ্চাসেবকলীগ ও ছাত্রলীগের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। সংঘর্ষে রামগঞ্জ থানার এসআই পংকজ দেবনাথ সহ উভয় গ্রুপের ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচন চলাকালীন সময় রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে। সংঘর্ষের সময় পুলিশের বেধড়ক পিটুনি দিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে আধাঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মাল মঙ্গলবার (২৭ডিসেম্বর) রাতে শহরের সালমা হোটেলের সামনে সোনাপুরের তুহিন মল্লিক নামের স্বেচ্ছাসেবক লীগের এক কর্মীকে লাঞ্চিত করে।
খবর পেয়ে তাৎক্ষনিক পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক নোমান হোসেন লোকজন নিয়ে ওই হোটেলের সামনে পৌছলে ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মাল তার নেতা-কর্মীদের নিয়ে রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দে নির্বাচন উপভোগ করার জন্য উপস্থিত হলে স্বেচ্ছাসেবকলীগ নেতা নোমান তার লোকজন নিয়ে একই স্থানে উপস্থিত হলে কথা কাটা কাটির এক পর্যায়ে দুগ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে শাওন, রাকিব,ফরিদ,জুয়েল বাবু, রবি,এসআই পংকজ দেবনাথ সহ ১০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মাল জানান, স্বেচ্চাসেবকলীগের নোমান ভোট কেন্দ্রের সামনে উপস্থিত হয়েই আমাকে গালিগালাজ শুরু করলে ছাত্রলীগের কর্মীরা তাদের উপর হামলা করে।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তোতা মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংঘর্ষ শুরু হলে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

রামগঞ্জে স্বেচ্চাসেবকলীগ ও ছাত্রলীগের মধ্যে দুই গ্রুপের সংঘর্ষ ॥ পুলিশসহ আহত – ১০

আপডেট টাইম : ০৫:০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬