অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

জেঁকে বসেছে মাঘের শীত

ডেস্ক: পৌষ মাস তুলনামূলক স্বস্তিতে কাটলেও মাঘের শুরুতেই বেড়ে গেছে শীতের দাপট। দুঃসহ জীবন কাটছে ছিন্নমূল মানুষের। রাজধানীতে একটু কম হলেও ঢাকার বাইরে শীত জেঁকে বসেছে। দেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। নীলফামারী ও কুড়িগ্রাম জেলার উপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ, রাজশাহী ও রংপুর বিভাগের অবশিষ্টাংশ এবং মাদারীপুর, টাঙ্গাইল, সীতাকুন্ডু, রাঙ্গামাটি, শ্রীমঙ্গল ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

এই শৈত্যপ্রবাহ পরিস্থিতি আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে আজ আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের টেকনাফে সর্বোচ্চ ২৫ দশমিক ৮ ও রংপুর বিভাগের রাজারহাটে সর্বনিম্ন ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াম তাপমাত্রা রেকর্ড করা হয়। শনিবার আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

বাংলা ক্যালেন্ডারের হিসেবে আজ পহেলা মাঘ। মাঘের শুরুতেই রাজধানীসহ সারাদেশে শীত জেঁকে বসেছে। পৌষ মাসের শেষ সপ্তাহেও অনেকের মধ্যে এবার শীতের কমতি নিয়ে কিছুটা হতাশা থাকলেও গত ২-৩ ধরে কনকনে ঠান্ডা শীতের অনুভূতি বেশ ভালভাবেই অনুভব করছেন।

মাঘের শীতের প্রকোপে রাজধানীসহ সারাদেশে স্বাভাবিক জীবনযাপনে কিছুটা হলেও স্থবিরতা নেমে এসেছে। আগের মতো কাকডাকা ভোরে প্রাতঃভ্রমণকারিসহ শ্রমজীবি মানুষকে রাস্তাঘাটে দেখা যাচ্ছে না। রোদ উঠার পর গরম জামাকাপড় গায়ে চাপিয়ে তবেই ঘর থেকে সকলে বের হচ্ছেন।

আবহাওয়া অধিদফতরের তথ্যানুসারে, গত সাতদিনে রাজধানী ঢাকার তাপমাত্রা ক্রমেই হ্রাস পাচ্ছে। গত ৮ জানুয়ারী ঢাকায় সর্বোচ্চ ২৭ ও সর্বনিম্ন ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। শনিবার সেই তাপমাত্রা সর্বোচ্চ ২২ ও সর্বনিম্ন ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

জেঁকে বসেছে মাঘের শীত

আপডেট টাইম : ০৬:৫৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭