পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, হত্যা-পুশ ইন বন্ধে কঠোর বার্তা Logo ১১ শিক্ষক, পরীক্ষার্থী ৫ পাস করেনি কেউ Logo পাটগ্রাম পৌরসভায় IUGIP প্রকল্পের আওতায় মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শকরণ সভা Logo বিআরটিএ মিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৪ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ

যে কারণে বাংলাদেশ বিমানে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

ডেস্ক: পাঁচ দিনের সফরে আজ সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিবর্তে এবার ইতিহাদ এয়ারওয়েজের উড়োজাহাজে করে সেখানে যাবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরের আগে সাধারণত বিমানকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়। এবার বিমান কর্তৃপক্ষ তেমন কোনো বার্তা পায়নি। পরে অনানুষ্ঠানিকভাবে তারা বিষয়টি জানতে পারেন। প্রতিষ্ঠানটির নিয়মিত একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী ভ্রমণ করবেন বলে জানিয়েছেন ইতিহাদ এয়ারওয়েজের বাংলাদেশের জেনারেল ম্যানেজার হানিফ জাকারিয়া।

প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর হাঙ্গেরি সফরে যাওয়ার সময় প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এর পর উড়োজাহাজটি আশখাবাদে জরুরি অবতরণ করে। ঘটনা-উত্তর তদন্তে দেখা যায়, সেটি ছিল মনুষ্যসৃষ্ট। পরে বিমানে কর্মরত বিভিন্ন বিভাগের ৯ জনকে আসামি করে মামলা হয়। অভিযুক্তরা এখন কারাগারে।

জানা গেছে, প্রধানমন্ত্রীর আজকের সফর কেন্দ্র করে ইতিহাদ এয়ারওয়েজের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন সংশ্লিষ্টরা। মূলত ঝুঁকি এড়াতেই বাংলাদেশ বিমানের পরিবর্ততে ইতিহাদ এয়ারওয়েজে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, হত্যা-পুশ ইন বন্ধে কঠোর বার্তা

যে কারণে বাংলাদেশ বিমানে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৩৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০১৭