পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বিএনপিকে খাটো করে দেখার অবকাশ নেই : ফখরুল

ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। বিএনপি জনগণের দল। বারবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করেছে।

আজ শনিবার দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি ওই আলোচনা সভার আয়োজন করে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, বিএনপি নোংরা রাজনীতি করে না। আওয়ামী লীগই নোংরা রাজনীতি করে। বিএনপি একটি উদারপন্থী, গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপিতে সাম্প্রদায়িকতার লেশমাত্র নেই। বিএনপির মহাসচিব দাবি করেন, বিএনপি রাজপথে নেমে এলে এবং নির্বাচনে গেলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না। এ কারণে ক্ষমতাসীনেরা বিএনপিকে ভয় পায়। তবে তিনি বলেন, বিএনপি এখন কঠিন দুঃসময় পার করছে। নেতা-কর্মীরা বিপদগ্রস্ত, হামলা, মামলা, গুম-খুনের শিকার।

ফখরুল দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই সরকারকে রুখে দাঁড়াতে হবে। নির্বাচন আদায় করে নিতে হবে। সে নির্বাচন হতে হবে নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে।

রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার পাশাপাশি কূটনৈতিক চাপ সৃষ্টি করে তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, বাংলাদেশ সরকার নড়াচড়া করার আগে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী চলে এসেছেন। এটা দেশের জন্য লজ্জাজনক। তবে এখন সরকার কিছুটা নড়াচড়া শুরু করেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। সরকার নানা অজুহাতে বিএনপিকে আবারও নির্বাচনের বাইরে রাখতে চায়। কিন্তু তা হতে দেওয়া হবে না। অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান প্রমুখ বক্তব্য দেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বিএনপিকে খাটো করে দেখার অবকাশ নেই : ফখরুল

আপডেট টাইম : ০৫:৩০:০১ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭