পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ছোট হচ্ছে ২০ দলীয় জোট

বাংলার খবর২৪.কম : 500x350_2cf903c743f1ebede045d18d789c1742_BNP20140920015035বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে অস্থিরতা চলছেই। ন্যাপ ভাসানী এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) পর এবার জোট ছেড়ে যাচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি এবং বাংলাদেশ ইসলামিক পার্টি।

এনডিপির মহাসচিব আলমগীর মজুমদার এবং ইসলামিক পার্টির মহাসচিব এম এ রশিদ প্রধানের নেতৃত্বে নেতা-কর্মীরা যোগ দিচ্ছেন জোট থেকে বহিষ্কৃত নেতা শওকত হোসেন নিলুর নতুন জোটে। শনিবার দুপুরে রাজধানীর ঈশা খাঁ হোটেলে আনুষ্ঠানিকভাবে দল দুটির জোট ছাড়ার ঘোষণা এবং নতুন জোটের আত্মপ্রকাশ ঘটতে পারে। বিশ্বস্ত সূত্র থেকে বিষয়টি জানা গেছে। এ সম্পর্কে জানতে আলমগীর মজুমদার এবং এম এ রশিদ প্রধানের সঙ্গে শুক্রবার রাতে একাধিকবার ফোনে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

২৪ আগস্ট জোটের সঙ্গে সম্পর্ক ছেদের ঘোষণা দেন এনপিপি একাংশের চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু। যদিও এর আগে শৃঙ্খলাভঙ্গের দায়ে দল ও জোট থেকে বহিষ্কৃত হন তিনি। তবে দলের অপর অংশ নিয়ে যথারীতি জোটে রয়েছেন দলটির বর্তমান চেয়ারম্যান ও সাবেক মহাসচিব ডা. ফরিদুজ্জামান ফরহাদ।

এর আগে ন্যাপ ভাসানীর চেয়ারম্যান (একাংশ) শেখ আনোয়ারুল হক জোট ছেড়ে যান। যদিও এই দলটির একাংশ এখনো ২০ দলীয় জোটে প্রতিনিধিত্ব করছে।

জোটের একজন শীর্ষ নেতা বলেন, দল দুটির একাংশের নেতাদের জোট থেকে বের হতে প্রেরণা যুগিয়েছে বহিষ্কৃত নেতা শওকত হোসেন নিলু। নিলু নিজের স্বার্থ আর নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নে জোটের মধ্যে বিভেদ সৃষ্টিতে কাজ করছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ছোট হচ্ছে ২০ দলীয় জোট

আপডেট টাইম : ০২:৫৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০১৪