অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ Logo মাদরাসাশিক্ষক গ্রেফতার: ছাত্রীকে অজ্ঞান করিয়ে একাধিকবার ধর্ষণ, খাওয়াতো হতো জন্মনিয়ন্ত্রক Logo স্পষ্ট হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়ের লক্ষণ, প্রভাব পড়বে বাংলাদেশেও Logo সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সুইচ গিয়ারসহ যুবক গ্রেপ্তার Logo এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা: রাশেদ খান Logo বরিশালে দোয়ারিকা-সিকাপুর সেতুর টোল লোপাট কোটি টাকার রাজস্ব আত্মসাৎ ! Logo বিআরটিএ ঢাকা মেট্রো-১,২,৩,৪ ও ঢাকা জেলা সার্কেলের আয়োজনে সড়ক নিরাপত্তায় সচেতনতামূলক রোড-শো অনুষ্ঠিত Logo রূপগঞ্জে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে ‘ওয়েলকেয়ার গ্রীনসিটি’র কর্মকর্তার বিরুদ্ধে থানায় জিডি

ছোট হচ্ছে ২০ দলীয় জোট

বাংলার খবর২৪.কম : 500x350_2cf903c743f1ebede045d18d789c1742_BNP20140920015035বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে অস্থিরতা চলছেই। ন্যাপ ভাসানী এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) পর এবার জোট ছেড়ে যাচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি এবং বাংলাদেশ ইসলামিক পার্টি।

এনডিপির মহাসচিব আলমগীর মজুমদার এবং ইসলামিক পার্টির মহাসচিব এম এ রশিদ প্রধানের নেতৃত্বে নেতা-কর্মীরা যোগ দিচ্ছেন জোট থেকে বহিষ্কৃত নেতা শওকত হোসেন নিলুর নতুন জোটে। শনিবার দুপুরে রাজধানীর ঈশা খাঁ হোটেলে আনুষ্ঠানিকভাবে দল দুটির জোট ছাড়ার ঘোষণা এবং নতুন জোটের আত্মপ্রকাশ ঘটতে পারে। বিশ্বস্ত সূত্র থেকে বিষয়টি জানা গেছে। এ সম্পর্কে জানতে আলমগীর মজুমদার এবং এম এ রশিদ প্রধানের সঙ্গে শুক্রবার রাতে একাধিকবার ফোনে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

২৪ আগস্ট জোটের সঙ্গে সম্পর্ক ছেদের ঘোষণা দেন এনপিপি একাংশের চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু। যদিও এর আগে শৃঙ্খলাভঙ্গের দায়ে দল ও জোট থেকে বহিষ্কৃত হন তিনি। তবে দলের অপর অংশ নিয়ে যথারীতি জোটে রয়েছেন দলটির বর্তমান চেয়ারম্যান ও সাবেক মহাসচিব ডা. ফরিদুজ্জামান ফরহাদ।

এর আগে ন্যাপ ভাসানীর চেয়ারম্যান (একাংশ) শেখ আনোয়ারুল হক জোট ছেড়ে যান। যদিও এই দলটির একাংশ এখনো ২০ দলীয় জোটে প্রতিনিধিত্ব করছে।

জোটের একজন শীর্ষ নেতা বলেন, দল দুটির একাংশের নেতাদের জোট থেকে বের হতে প্রেরণা যুগিয়েছে বহিষ্কৃত নেতা শওকত হোসেন নিলু। নিলু নিজের স্বার্থ আর নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নে জোটের মধ্যে বিভেদ সৃষ্টিতে কাজ করছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো

ছোট হচ্ছে ২০ দলীয় জোট

আপডেট টাইম : ০২:৫৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০১৪