অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার চুক্তি সই

ডেস্ক: নির্যাতনের মুখে রাখাইন রাজ্যে থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে চুক্তিতে সই করেছে বাংলাদেশ ও মিয়ানমার। তবে চুক্তিতে রোহিঙ্গাদের ফেরানোর প্রক্রিয়া শেষ করার জন্য সুনির্দিষ্ট কোনো সময়সীমার উল্লেখ নেই।

বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে মিয়ানমারের রাজধানী নেপিদোতে দেশটির রাষ্ট্রীয় পরামর্শক ও পররাষ্ট্রমন্ত্রী সু চির দলীয় কার্যালয়ে এই চুক্তি সই হয়। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং মিয়ানমারের পক্ষে দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা কার্যালয়ের মন্ত্রী কিয়াউ তিন্ত সোয়ে চুক্তিতে সই করেন বলে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে বলা হয়েছে

তবে কবে নাগাদ তাদের ফিরিয়ে নেয়া হবে সেই সময়সীমা উল্লেখ না থাকলেও আগামী দুই মাসের মধ্যে তাদের প্রত্যাবসন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় নেপিদোতে সু চির কার্যালয়ে ৪৫ মিনিটব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকের পর ঢাকা ও নেপিদোর মধ্যে ‘অ্যারেঞ্জমন্ট অন রিটার্ন অব ডিসপ্লেসড পারসন্স ফ্রম রাখাইন স্টেট’ বা ‘রাখাইন রাজ্যের উদ্বাস্তুদের ফিরিয়ে নেয়ার আয়োজন’ শীর্ষক চুক্তি স্বাক্ষরিত হয়।

মিয়ানমারে কয়েকটি পুলিশি চেকপোস্টে হামলার জেরে ধরে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে দমন-পীড়ন শুরু করে দেশটির সেনাবাহিনী। নির্যাতন থেকে বাঁচতে ছয় থেকে সাত লাখের মতো রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়। পালিয়ে আসা রোহিঙ্গাদের কক্সবাজারে অস্থায়ী শরণার্থী শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে।

রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সরকারের এমন আচরণকে ‘জাতিগত নিধনের ধ্রুপদি উদাহরণ’হিসেবে আখ্যায়িত করেছে জাতিসংঘ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার চুক্তি সই

আপডেট টাইম : ০২:১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭