পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

খালেদা জিয়া সেতু সম্পর্কে কিছুই বোঝেন না : প্রধানমন্ত্রী

ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া সেতু সম্পর্কে কিছুই বোঝেন না। সব কিছু না বুঝেই তার কথা বলা অভ্যাস। যা খুশি তাই বলে থাকেন। উনি যা বুঝেছেন, তাই বলেছেন। পদ্ম সেতু নিয়ে খালেদার বক্তব্যের ব্যাপারে তার বলার কিছুই নেই।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় তিনি এমন মন্তব্য করেন। বৈঠকের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

মঙ্গলবার ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় নির্মাণাধীন পদ্মা সেতু প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ‘জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানানো হচ্ছে। এই সেতুতে ঝুঁকি রয়েছে। কেউ যেন সেতু দিয়ে চলাচল না করেন।’

ছাত্রদলের ৩৯তম প্রষ্ঠিাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্রসমাবেশে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের দরজা বন্ধ প্রসঙ্গ নিয়েও বৈঠকে আলোচনা হয়।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মিলনায়তনের ভাড়ার টাকা পরিশোধ না করায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কর্তৃপক্ষই দরজা বন্ধ রেখেছিল। পরে ওবায়দুল কাদেরের হস্তক্ষেপে দরজা খুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘তালা বন্ধের ঘটনাটি জানার পর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে জানাই। এটা কেন হচ্ছে, এতে সরকারের সমালোচনা হবে। বিষয়টি তাকে দেখতে বলি। ওবায়দুল কাদের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভাপতির কাছে জানতে চান- কেন মিলনায়তনের দরজা বন্ধ রাখা হয়েছে? ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কর্তৃপক্ষ ওবায়দুল কাদেরকে জানায়- ভাড়ার টাকা পরিশোধ হয়নি বলেই দরজা বন্ধ রাখা হয়েছে।

কাদের তখন তাদের বলেছে ভাড়ার টাকা পরিশোধ হয়েছি কি-হয়নি সেটা দেখা যাবে। তাদের যেহেতু ভাড়া দেওয়া হয়েছে তাড়াতাড়ি দরজা খুলে দিন। এটা নিয়ে সরকারের সমালোচনা হবে। এরপর দরজা খুলে দেয় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন।’

এছাড়াও বৈঠকে ‘মানসিক স্বাস্থ্য আইন-২০১৭’ এর খসড়া নীতিগত অনুমোদনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সফর ও চুক্তি সম্পর্কে মন্ত্রিসভায় অবহিত করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

খালেদা জিয়া সেতু সম্পর্কে কিছুই বোঝেন না : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৪১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮