অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

৪ দিনে এক নারীর আয় ১৭ হাজার কোটি টাকা!

ডেস্ক : ইয়াং হুইয়ান। ৩৬ বছরের এই তরুণী চীনের কান্ট্রি গার্ডেন হোল্ডিংসের ভাইস-চেয়ারম্যান। কান্ট্রি গার্ডেন হোল্ডিংস এ শেয়ারের উত্থানের ফলে বছরের প্রথম চার বাণিজ্যিক কর্ম দিবসে তিনি আয় করে নিলেন ২.১ বিলিয়ন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১৭ হাজার কোটি টাকা। এমন তথ্য দিয়ে খবর প্রকাশ করেছে ফরচুন ডট কম।

ব্লুমবার্গের সূচক অনুযায়ী, ৩৬ বছরের ইয়াং হুইয়ান চীনের ধনী নারী এবং দেশটির তরুণ বিলিনিয়ারদেরে একজন। ২০০৫ সালে ইয়াং হুইয়ান বাবা কোম্পানির অংশীদারিত্ব নিয়ন্ত্রণের দায়িত্ব তার কাধে তুলে দেন। ফোবর্স, ব্লুমবার্গের জরিপে বেশ কয়েকবার শীর্ষধনী মহিলার তালিকায় ছিলেন ইয়াং হুইয়ান। ইয়াং হুইয়ানের বাবা ইয়াং কউক কিউং ১৯৯২ কান্ট্রি গার্ডেন প্রতিষ্ঠা করেন। কান্ট্রি গার্ডেন প্রথমসারির ডেভেলপার কোম্পানিগুলোর মধ্যে অন্যতম।

এদিকে ২০১৭ সালে ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্সে সবচেয়ে বেশি সম্পদ যোগ করেছেন চীনের এভারগ্রান্ড গ্রুপের চেয়ারম্যান হুই কা ইয়ান। সাতদিনে অর্জিত ৯০০ কোটি ডলার প্রপার্টি টাইকুন হুইকে এশিয়ার দ্বিতীয় শীর্ষ ধনীতে পরিণত করেছে।

২০১৭ সালে হুইয়ের সম্পদের পরিমাণ ৩৬০ দশমিক ৬ শতাংশ বেড়ে তার মোট সম্পদে আরো যোগ করেছে ২ হাজার ৬৭০ কোটি ডলার। যার সুবাদে ভারতের মুকেশ আম্বানিকে হটিয়ে এশিয়ার দ্বিতীয় শীর্ষ ধনী এখন হুই। ৫৯ বছর বয়সী হুইয়ের মোট সম্পদের পরিমাণ ৩ হাজার ৪১০ কোটি ডলার। সম্পত্তি বিক্রির ঊর্ধ্বগতি ও কোম্পানির নিম্ন ঋণ কৌশল অবলম্বনের সুবাদে এভারগ্রান্ডের শেয়ারে উল্লম্ফন দেখা গেছে।

চীনের শক্তিশালী রিয়েল এস্টেট খাত এ বছর দেশটির প্রপার্টি টাইকুনদের খাতায় ৪ হাজার ৩৮০ কোটি ডলার যুক্ত করেছে। বছর শুরুর পর থেকে কান্ট্রি গার্ডেন হোল্ডিংস কোম্পানির ভাইস চেয়ারম্যান ও প্রধান অংশীদার ইয়াং হুইয়ান অর্জন করেছেন ৮২০ কোটি ডলার। অন্যদিকে সুনাক চায়না হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান সান হংবিনের অর্জনের পরিমাণ ৪২০ কোটি ডলার।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

৪ দিনে এক নারীর আয় ১৭ হাজার কোটি টাকা!

আপডেট টাইম : ০৫:৫৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০১৮