অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বিএমডব্লিউ গাড়ি ফিরিয়ে দিলেন ওবায়দুল কাদের

ফারুক আহম্মেদ সুজন : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেয়া বিএমডব্লিউ গাড়ি ফিরিয়ে দিয়েছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। এবার গাড়ি ফিরিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর অনুকূলে সরকারি যানবাহন অধিদফতর থেকে সম্প্রতি বরাদ্দ দেয়া বিএমডব্লিউ গাড়িটি (ঢাকা-মেট্টো-ভ-১১-১৯৪৭) তিনি (ওবায়দুল কাদের) ফেরত দিয়েছেন।

বিএমডব্লিউটি প্রত্যাহার করে আগের ব্যবহৃত গাড়িটি বরাদ্দ দিতে মঙ্গলবার মন্ত্রীর দফতর থেকে সরকারি যানবাহন অধিদফতরের পরিবহন কমিশনারের কাছে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান আবু নাছের।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে কয়েকজন সিনিয়র মন্ত্রীকে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি দেন। ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিএমডব্লিউ গাড়ি পাওয়া মন্ত্রীদের মধ্যে রয়েছেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক।

তাদের মধ্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীও বিএমডব্লিউ গাড়িটি ফিরিয়ে দিয়েছেন বলেও জানা গেছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বিএমডব্লিউ গাড়ি ফিরিয়ে দিলেন ওবায়দুল কাদের

আপডেট টাইম : ১২:০৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জুলাই ২০১৮