অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে তেতুলিয়া নদীতে জেলের মর্মান্তিক মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ

আজ ভারতের সামনে ওয়েস্ট ইন্ডিজ

ডেস্ক: প্রথম পাঁচ ম্যাচের চারটিতে জিতে এবং বৃষ্টিতে আরও এক পয়েন্ট পেয়ে মোট ৯ পয়েন্ট নিয়ে তিনে আছে ভারত। হাতে আরও চারটি ম্যাচ। এর মধ্যে দুটিতে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত। শেষ চারে স্থান পেতে আজ আবার মাঠে নামছেন বিরাট কোহলিরা। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। যাদের হারিয়ে ১৯৮৩ বিশ্বকাপ জিতেছিল কপিল দেবের ভারত।

ওয়েস্ট ইন্ডিজের বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। ৬ ম্যাচে ৩ পয়েন্ট সংগ্রহ করে তারা অবস্থান করছে রাউন্ড রবিন পর্বের আট নম্বরে। আজ ভারতের বিপক্ষে হারলেই বিদায়টা নিশ্চিত হবে। ভারত এখনও পর্যন্ত অপরাজিত দল। সেই হিসেবে আজকের ম্যাচে ফেবারিটের তকমা থাকবে ভারতেরই। তবে অতীত লড়াইয়ের হিসেবে ওয়েস্ট ইন্ডিজই এগিয়ে আছে। দুই দল ওয়ানডেতে মোট ১২৬ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৬২ বার জিতেছে তারা। ভারত জিতেছে ৫৯ বার। তবে শেষ ১০ ম্যাচের ৭টিতেই জিতেছে ভারত। ওয়েস্ট ইন্ডিজ জিতেছে দুটি। একটা ম্যাচ ড্র হয়েছে। অতীতের রেকর্ড বাদ দিলেও বর্তমানে ভারতীয় দল বিশ্বকাপের অন্যতম সেরা দল। এক নম্বর ফেবারিটের তকমাটা তাদেরই।

আজ জিতে শেষ চারের পথটা আরও পরিষ্কার করে নিতে পারে টিম ইন্ডিয়া। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে দারুণ একটা সুখবর পেয়েছে ভারতীয় ভক্তরা। ভুবনেশ্বর কুমার অনুশীলনে বোলিং করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে তেতুলিয়া নদীতে জেলের মর্মান্তিক মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার

আজ ভারতের সামনে ওয়েস্ট ইন্ডিজ

আপডেট টাইম : ০৫:৫৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯