পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ট্রাকের ভেতরে পড়েছিল দুই চালকের লাশ

ডেস্ক : সড়কের পাশে পড়ে ছিল চাকাছাড়া ট্রাক। ট্রাকের আসনে দুজনের নিথর দেহ।একজন চালকের আসনে অন্যজন পাশের আসনে। পেশায় দুজনই ট্রাকচালক। ট্রাকের ছয়টি চাকার কোনোটিই নেই।

আজ শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে সিলেট সিটি করপোরেশনের ময়লার ভাগাড় লালমাটিয়া এলাকায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে ছিল ট্রাকটি। নিহত দুজন হলেন জাহাঙ্গীর মিয়া (২৫) ও রাজু আহমদ (২৫)। তাঁরা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বাগদী গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, বেলা পৌনে ১১টার দিকে স্থানীয় লোকজনের কাছ থেকে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গিয়ে ট্রাকের ভেতর থেকে দুটি লাশ উদ্ধার করে। প্রথম দিকে ঘটনাটি সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হলেও পরে ট্রাকের চাকা খোলা অবস্থায় দেখে ধারণা পরিবর্তন করা হয়। পুলিশ বলছে, ময়লার ভাগাড়–সংলগ্ন হওয়ায় সড়কে যাতায়াত করা যানবাহনগুলো দ্রুত এ স্থান ত্যাগ করে। এ সুযোগে পূর্বপরিকল্পনা করে দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা বলেন, ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। একজনের মরদেহ ট্রাকের চালকের আসনে অন্যজন পাশের আসনে ছিল। শরীরের বিভিন্ন জায়গায়ও আঘাতের চিহ্ন রয়েছে। দুর্ঘটনা হলে ট্রাকের চাকা খুলে যাওয়ার কথা নয়। দুর্ঘটনার আলামতও পাওয়া যায়নি। আমরা ট্রাকের নম্বর সংগ্রহ করে মালিকের সঙ্গে যোগাযোগ করেছি। মালিকের মাধ্যমে চালকদের পরিচয় শনাক্ত করা গেছে। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ট্রাকের ভেতরে পড়েছিল দুই চালকের লাশ

আপডেট টাইম : ০৪:০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০