পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বাঘের মতো বাঁচবো, বিড়ালের মতো নয়: ইশরাক

ডেস্ক : যে কদিন বাঁচবো বাঘের মতো বাঁচবো, বিড়ালের মতো এক দিনও বাঁচতে চাই না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচনী প্রচারণা ১৫তম দিনে গেন্ডারিয়া মাঠে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এ মন্তব্য করেন। এসময় তার সঙ্গে বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল উপস্থিত ছিলেন।

ইশরাক বলেন, আমার বাবা একজন গেরিলা মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি বারবার এ দেশের জন্য রক্ত ঝরিয়েছেন। আবার দেশ স্বাধীনের পর বারবার গণতন্ত্র রক্ষার আন্দোলনে নিজের তাজা রক্ত দিয়েছেন। প্রয়োজনে আমিও রাজপথে রক্ত ঝড়াবো, গুলি খাবো, মারা যাবো তারপরও ভয় পেয়ে পিছু পা হবো না। তিনি বলেন, আমার বাবা বলতেন আল্লাহ ছাড়া কোন মানব সন্তানের কাছে মাথা নত করবে না। তাই আমি বলব আল্লাহ ছাড়া আমি আর কাউকে ভয় পাই না। কাউকে পরোয়া করিনা। বাঁচতে হয় বাঘের মতো বাঁচবো বিড়ালের মত এক দিনও বাঁচতে চাই না।

বিএনপি’র এই মেয়র প্রার্থী বলেন, এদেশর স্বাধীনতার মূল মন্ত্র হলো জনগণ হবে রাষ্ট্রের মালিক। এই মূল মন্ত্র নিয়ে এদেশ স্বাধীন হয়েছিল। তাই আমি বলবো আপনারা সবাই সমান কেউ বড় ছোট নয়। কারো ক্ষমতা বেশি কম নয় সবার ক্ষমতা সমান। তাই কেউ কাউকে ভয় পাবেন না কাউকে পরোয়া করবেন না।

তিনি বলেন, এই সরকার উন্নয়নের কথা বলেন। পদ্মা সেতুর প্রতিটি পিলার উদ্ভোধন হয়। এক টাকার জিনিস ১০০ টাকা দিয়ে কিনেছ, ২০০ টাকার বালিশ ২৭ হাজার টাকা দিয়ে কিনেছে। সব লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করেছেন আর দেশনেত্রীকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখেছেন। আপনাদের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। খালেদা জিয়াকে আটকে রাখার কোন ক্ষমতা আপনাদের নেই। জনগণ আপনাদের সেই ক্ষমতা দেয়নি।

এ সময় ইশরাক আরও বলেন, আজকে আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন তাতে আমরা আবেগে আপ্লুত। আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান কোন অপশক্তিকে ভয় পাই না। আপনারাও ভয় পাবেন না। আপনারা আপনার পাশে থাকবেন। আমার বাবা যেরকম আপনাদের পাশে ছিলেন ঠিক আমিও সবসময় আপনাদের পাশে থাকবো।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বাঘের মতো বাঁচবো, বিড়ালের মতো নয়: ইশরাক

আপডেট টাইম : ০৪:২২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০