অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুরুষের সান্নিধ্য নিষ্প্রয়োজন বলে মনে করেন এই তারকা

ডেস্ক : শাল্মালী খোলগাড়ে তার নতুন গানের ভিডিও ‘কাল্লে কাল্লে’-এর প্রমোশনের জন্য কলকাতায় এসে মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের। দিয়েছেন সাক্ষাৎকারও। এক সাক্ষাৎকারে এই তারকা জানিয়েছেন ভালো থাকার জন্য পুরুষের সান্নিধ্য নিষ্প্রয়োজন।

সাংবাদিকের পক্ষ থেকে এই তারকার প্রতি প্রশ্ন ছিল, আপনার নতুন গান সব ছেড়ে হঠাৎ একাকিত্ব নিয়ে কেন? জবাবে শাল্মালী বলেন, ‘আমি মনে করি ভালো থাকার জন্য অন্য কোনো ব্যক্তি বা পুরুষের সান্নিধ্যের প্রয়োজন হয় না। নিজেকে নিয়েও ভালো থাকা যায়। আমার জীবনে খুশির চাবিকাঠিটা অন্য কারওর হাতে থাকবেই বা কেন? এই গানের মধ্যে দিয়ে আমি বলতে চাই সব সম্পর্কই যে মধুর হয় তা কিন্তু নয়। কিছু সম্পর্ক এমনও হয় যা আপনার জীবনে তিক্ততা নিয়ে আসে। সম্পর্ক এমনও হয় যেখানে আপনার অস্তিত্বটাই হারিয়ে যায়। সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসে ‘একা’ থাকাটা বোধ হয় অনেক ভালো।

নিজের নতুন গানে পারফর্ম করা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নাচ করতে ভীষণ ভালোবাসি! সাত বছর কত্থক শিখেছি। তারপর হিপহপ নাচের প্রেমে পরেছি। যে সব ধারার গান আমি গাই আর পারফর্ম করি তার সঙ্গে হিপহপ স্টাইলটা বেশ ভালো যায়। তাই অনেকগুলো বছর হল কত্থক ছেড়ে হিপহপে মন দিয়েছি। এই ভিডিওতে আমি সিজার স্যারের সঙ্গে কাজ করতে পেরে আপ্লুত!তার প্রশিক্ষণে কাজ করাটা আমাকে ভবিষ্যতে আরও কঠিন পরিশ্রম করার শক্তি জুগিয়েছে। আমি সব সময় চেয়েছি ‘পপ স্টার’-এর মতো করে জীবন কাটাতে। তাদের মতো আমিও ফিটনেসকেই জীবনের মূল মন্ত্র বানাতে চাই। ‘কাল্লে কাল্লে’ গানটির জন্য আমায় জিমে অনেকখানি সময় কাটাতে হয়েছে। স্বপনীল হাজারে এবং যতিশ তিওয়ারি দুজনেই দুর্দান্ত ট্রেনার। এই গানের লুক-টা আমি কখনই তাদের ছাড়া অর্জন করতে পারতাম না। সব মিলিয়ে ‘কাল্লে কাল্লে’ গানের জন্য এই ‘ক্যালরি বার্নিং অ্যাডভেঞ্চার’ আমি দারুণ উপভোগ করেছি।’

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পুরুষের সান্নিধ্য নিষ্প্রয়োজন বলে মনে করেন এই তারকা

আপডেট টাইম : ০১:৫৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০