অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

উন্মুক্ত স্থানে ঈদের নামাজ আদায়ের অনুমতি দিল ইরান

ডেস্ক: উন্মুক্ত ময়দানে ঈদ-উল ফিতরের নামাজ আদায়ের অনুমতি দিয়েছে ইরান। দেশটির করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ কমিটির সেক্রেটারি হোসেইন কাজেমি জানান, ইরানের সব শহরেই খোলা ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। তবে, অতিরিক্ত ভিড় হতে পারে এমন জায়গায় নামাজ অনুষ্ঠিত হবে না।

বার্তা সংস্থা ইরনা জানায়, প্রায় দুই মাস বন্ধ থাকার পর এ মাসের শুরুর দিকে দেশটির বেশ কিছু এলাকায় মসজিদ খুলতে শুরু করেছে। রমজানের পর স্বাস্থ্যবিধি মেনে রেস্টুরেন্টও খুলে দেওয়া হতে পারে।

গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ইরানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপরই দ্রুতগতিতে সংক্রমণ ছড়িয়ে পড়লে মার্চ মাসে দেশটিতে লকডাউন ঘোষণা করা হয়।

অর্থনৈতিক ক্ষতি কমাতে এ মাসে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সীমিত আকারে চালুর অনুমতি দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর তুলনায় ইরানে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ১ লাখ ১৮ হাজার ৩৯২ জন। মারা গেছেন ৬ হাজার ৯৩৭ জন।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

উন্মুক্ত স্থানে ঈদের নামাজ আদায়ের অনুমতি দিল ইরান

আপডেট টাইম : ০৪:০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০