অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

করোনায় আক্রান্ত হলেন ঘাতক দালাল নির্মূল কমিটির তিন চিকিৎসক

ডেস্কঃ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির তিন চিকিৎসক নেতা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা হলেন- অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) ও শহীদ সন্তান ডা. নুজহাত চৌধুরী শম্পা।
সাধারণ রোগীদের বিরামহীন চিকিৎসা সেবা দিতে গিয়ে তারা করোনায় আক্রান্ত হয়েছেন বলে বুধবার (১৭ জুন) কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও সাধারণ সম্পাদক কাজী মুকুল স্বাক্ষরিত এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, করোনার এ দুর্যোগে সাধারণ রোগীদের চিকিৎসায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির পক্ষ থেকে গঠিত মেডিকেল টিমের সভাপতি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতাল ও কলেজের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া; চিকিৎসা সহায়ক কমিটির সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) ও মুক্তিযুদ্ধে শহীদ ডা. আলিম চৌধুরীর কন্যা, নির্মূল কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. নুজহাত চৌধুরী শম্পা বাংলাদেশে করোনা সংক্রমণের সূচনাকাল থেকে তাদের সব ছুটি বাতিল করে করোনা আক্রান্ত ও অন্যান্য রোগীদের বিরামহীন চিকিৎসা সেবা প্রদান করতে গিয়ে নিজেরা করোনায় আক্রান্ত হয়েছেন। ডা. উত্তম কুমার বড়ুয়া বর্তমানে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন এবং ডা. স্বপ্নীল ও ডা. শম্পা নিজেদের বাড়িতে কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা গ্রহণ করছেন।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

করোনায় আক্রান্ত হলেন ঘাতক দালাল নির্মূল কমিটির তিন চিকিৎসক

আপডেট টাইম : ০৩:১৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০