অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

রাজশাহীতে ছাত্রকে আটকে রেখে মারপিট, আটক ৫

বাংলার খবর২৪.কমindex_54486 : মুক্তিপণের দাবিতে রাজশাহী নগরীর একটি ছাত্রাবাসে আটকে রেখে শাহরিয়ার হোসেন (২২) নামের এক ছাত্রকে বেদম মারপিট করেছে অপহরণকারীরা। মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে সপুরা এলাকার মুক্ত লজ ছাত্রাবাসের চতুর্থ তলা থেকে তাকে উদ্ধার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

এসময় অপহরণকারী সন্দেহে পাঁচ জনকে আটক করা হয়েছে। বর্তমানে শাহরিয়ার গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। শাহরিয়ার ইউনিভার্সিটি অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির (ইউআইটিএস) ছাত্র। তার বাড়ি নওগাঁর মহাদেবপুর থানার আব্দুল্লাহপুরে। তিনি নগরীর সাহেব বাজার এলাকায় মোল্লা ছাত্রাবাসে থাকতেন।

এ ঘটনায় আটককৃতরা হলেন- নগরীর সপুরা এলাকার শফিকুল ইসলামের ছেলে সোয়ান উদ্দীন, মজিবুর রহমানের ছেলে আসাদুর রহমান, রেজাউল করিমের ছেলে ইমরান হোসেন, সাহেব বাজার এলাকার সেলিম শেখের ছেলে ফয়সাল ইবনে সেলিম এবং শাহ মখদুম থানা এলাকার ইমরান হুদার ছেলে গালিব আওয়াল।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবহান এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ছাত্রকে কৌশলে অপহরণ করে মুক্তিপণ দাবি এবং মারধরের কথা স্বীকার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ হবে।

এছাড়া আহত অবস্থায় উদ্ধার ওই ছাত্রকে বিকেলে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। তার নাক ফেটে গেছে। লাঠি দিয়ে পেটানোর কারণে বাম পা ভেঙে গেছে। শাহরিয়ারের অবস্থা সংকটাপন্ন। তার অভিভাবকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত নারী অধরাকে খোঁজা হচ্ছে বলে জানান ওসি।

বেলা ১টার দিকে অধরা নামের একটি মেয়ে ফোন করে শাহরিয়ারকে ওই ছাত্রাবাসে ডেকে নেয়। ওই সময় আগে থেকে ওঁৎপেতে থাকা অপহরণকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে তাকে তাকে আটকে রেখে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এতে রাজি না হওয়ায় লাঠি দিয়ে বেদম মারধর করা হয় তাকে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

রাজশাহীতে ছাত্রকে আটকে রেখে মারপিট, আটক ৫

আপডেট টাইম : ০২:৪০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০১৪