অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির Logo বাউফলে তেতুলিয়া নদীতে জেলের মর্মান্তিক মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ

বিশ্বকাপে প্রথমবারের মতো কোরআন তেলাওয়াত

ডেস্ক: ১৯৩০ সাল থেকেই প্রতি চার বছর পর পর মাঠে গড়ায় বিশ্বকাপ ফুটবল। এর আগে ২১টি আসর হলেও এবারই প্রথম বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়েছে। ৯২ বছরের ইতিহাসে এর আগে আর এমনটি ঘটেনি।

রোববার (২০ নভেম্বর) রাত দশটায় শুরু হয় উদ্বোধনী ম্যাচ। তার আগে শুরু হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠান। কাতারের আল বায়ত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হয় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।

সেখানেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিশ বছর বয়সী ঘানিম আল মুফতি। বিশেষ চাহিদা সম্পন্ন এই তরুণ বিশ্বকাপে ফিফার অ্যাম্বাসেডর হিসেবেও নিযুক্ত আছেন।

পূর্ব পশ্চিম আর উত্তর দক্ষিণ হয়ে প্রথমবার মরুর বুকে বসেছে গ্রেটেস্ট শো অন আর্থ। সোনালী শিরোপার জন্য শেষবার একসাথে নামবে ৩২ দেশ। এক যুগের প্রস্তুতি পর্ব শেষে প্রস্তুত কাতার। ঘুষ লেকেঙ্কারি, পশ্চিমাদের রক্তচক্ষু, গণমাধ্যমের সমালোচনা, বৈরি আবহাওয়া, শ্রমিক অধিকার, আর সমকামীদের প্রশ্নের জবাব দিতেই কেটেছে পুরোটা সময়।

তার মাঝেই চলেছে শতভাগ শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়াম, সেমি অটোমেটেড অফ সাইড টেকনোলজি, সবার জন্য বিনামূল্যে যাতায়াত ব্যবস্থার নির্মাণ। দুহাতে অর্থ ঢেলে ইতিহাসে পাতায় ঠাঁই করে নিয়েছে ব্যয়বহুল বিশ্বকাপ হিসেবে।

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বাস-অটোরিকশা সংঘর্ষ: ৭ জন আহত, দ্রুত উদ্ধার বিজিবির

বিশ্বকাপে প্রথমবারের মতো কোরআন তেলাওয়াত

আপডেট টাইম : ০৫:৫৬:২২ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২