
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে লালমনিরহাটের পাটগ্রামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে পাটগ্রাম উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ ফারজানা আখতারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার বিশাল দাস, পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হায়াত প্রধান বাবু,পাটগ্রাম পৌর জামায়েত ইসলামী আমীর সোহেল রানা এবং পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
এ ছাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পাটগ্রামে কর্মরত সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
মো:রশিদুল ইসলাম 






















