পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

আগাম টিকিট বিক্রির দিনে ফাঁকা কমলাপুর

ডেস্ক: আসন্ন ঈদযাত্রা উপলক্ষে আজ শুক্রবার থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে প্রথমবারের মতো কমলাপুর রেলস্টেশনে ঈদের আগাম টিকিট বিক্রির দিনে নেই টিকিটের জন্য হাহাকার, হয়রানি, ঝক্কি-ঝামেলা। অথচ ঈদ এলেই এই রেলস্টেশনেই টিকিট ক্রয়ে রাত জেগে লাইনে দাঁড়িয়ে থাকতো হাজারো টিকিটপ্রত্যাশী।

কিন্তু এবার রেলের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির কারণে কমলাপুর রেলস্টেশনে বিরাজ করছে সুনসান নীরবতা। শুক্রবার সকালে কমলাপুর রেলস্টেশনে এ চিত্র দেখা যায়। সকাল আটটায় টিকিট বিক্রি শুরু হওয়ার ১ মিনিটের মাথায় আট হাজার টিকিট বিক্রি হয়ে যায়। প্রথম দিনের ২৪ হাজার ৭২৫টি টিকিট বিক্রি হতে সময় লাগে মাত্র ৫ মিনিট।

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার গণমাধ্যমকে বলেন, অনলাইনে টিকিট বিক্রি সহজ হওয়ায় যাত্রীরা ঘরে বসেই টিকিট পাচ্ছেন। এবার মাত্র ৫ মিনিটেই রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব ট্রেনের টিকিট বিক্রি হয়ে গেছে। তবে পূর্বাঞ্চলের কিছু টিকিট বিক্রি হয়নি।

রেলওয়ের ঢাকা বিভাগের ডিআরএম শফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, অনলাইনে সব টিকিট দেওয়ায় যাত্রীদের ভোগান্তি কমে গেছে। এখন আর কাউকে স্টেশনে এসে রাত জেগে লাইনে দাঁড়াতে হয় না। আমাদের পরিশ্রমও অনেক কমে গেছে।

উল্লেখ্য, আজ শুক্রবার (৭ এপ্রিল) বিক্রি হয়েছে ১৭ এপ্রিলের টিকিট। আগামীকাল ৮ এপ্রিল বিক্রি করা হবে ১৮ এপ্রিলের টিকিট। পরে ৯ এপ্রিল পাওয়া যাবে ১৯ এপ্রিলের, এরপর ১০ এপ্রিল বিক্রি করা হবে ২০ এপ্রিলের এবং সবশেষে ১১ এপ্রিল বিক্রি হবে ২১ এপ্রিলের ঈদযাত্রার টিকিট।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

আগাম টিকিট বিক্রির দিনে ফাঁকা কমলাপুর

আপডেট টাইম : ১০:৫৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩