পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

গোলাম আযমের মরদেহ মগবাজারের বাসায়

বাংলার খবর২৪.কমগোলাম-আযম-3 : জামায়াতের সাবেক আমির গোলাম আযমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে শুক্রবার সকালে গোলাম আযমের মরদেহ মগবাজারে তার নিজ বাসায় নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ময়নাতদন্ত শেষে সোয়া ৭টার দিকে গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (বরখাস্ত) আবদুল্লাহিল আযমীর কাছে মরদেহ হস্তান্তর করা হয়। মরদেহ হস্তান্তর করেন ফরেনসিক চিকিৎসক ডা. প্রদীপ।
মরদেহ গ্রহণের পর আব্দুল্লাহিল আমান আজমি সাংবাদিকদের বলেন, সকালে ময়নাতদন্ত শেষে কারা কর্তৃপক্ষ মৃতদেহ আমাদের কাছে হস্তান্তর করেছে। এখন মৃতদেহ মগবাজারের কাজী অফিস লেনের নিজ বাসভবনে নিয়ে যাচ্ছি। সেখানে গোসল করানোর পর মৃতদেহ কোন হাসপাতালের হিমঘরে রাখা হবে। কবে কখন বাবার জানাজা ও দাফন করা হবে সে ব্যাপারে শনিবার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে রাত ১০টা ১০ মিনিটে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৯২ বছর। তবে তার মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা আসে ওইদিন রাত ১১টা ৫৪ মিনিটে।
গত বছরের ১৫ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দেন। ট্রাইবুনালে গোলাম আযমের বিরুদ্ধে পাঁচ ধরনের ৬১টি অভিযোগ আনা হয়। সবগুলো অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

গোলাম আযমের মরদেহ মগবাজারের বাসায়

আপডেট টাইম : ০৯:৪৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০১৪