পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

লালমনিরহাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

নিউজ ডেক্স

 লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকাশ ইসলাম (২৪) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। নিহত আকাশ ইসলাম (২৪) খামারভাতি এলাকার আমিনুর রহমানের ছেলে বলে জানা গেছে। সে ঢাকার একটি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিল।

১৩ জুলাই শনিবার সকাল ১১টার পর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ও চন্দ্রপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হামিদ।

পরিবার জানায় বাঁশের পাশ দিয়ে নেয়া বিদ্যুৎ সংযোগে ক্ষতিগ্রস্ত তারের মাধ্যমে বাঁশঝাড়টি বিদ্যুতাড়িত হয়। সেটি না জেনে নিহত আকাশ ইসলাম বাঁশঝাড়ে বাঁশের বাতা ভাঙতে গিয়েছিলেন। যার ফলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং একবার চিৎকার দেন। স্থানীয় এক নারী ওই অবস্থা দেখে সবাইকে ডাক দেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়।

চন্দ্রপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হামিদ বলেন, পুলিশ ঘটনাস্থলে এসে দেখে গেছে। সে এলাকার সম্মানিত মৃত বক্সার হাজীর নাতি। তাঁর একটা ভাই ঢাকায় থাকে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

লালমনিরহাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

আপডেট টাইম : ১১:৪৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪