পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বগুড়ায় এবার অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান সফল হতে যাচ্ছে

(বগুড়া) প্রতিনিধি : বেশ কয়েকবছর পর এবার বগুড়ায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান সফল হতে যাচ্ছে। ইতোমধ্যে ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা পূর্ণ করেছে।এ ছাড়া আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) পর্যন্ত সিদ্ধ চাল লক্ষ্যমাত্রার ৮৫ দশমিক ৮২ এবং আতপ চাল লক্ষ্যমাত্রার ৯০ দশমিক ৮২ শতাংশ অর্জিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) বগুড়ার ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ূন কবির এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, সংগ্রহ অভিযান ৩১ আগস্ট পর্যন্ত চলবে এবং এই দশদিনে তাদের সমূদয় লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে তার বিশ্বাস। সারা দেশের মত বগুড়াতেও গত ৭ মে থেকে বোরো সংগ্রহ অভিযান শুরু হয়। এবার গতবছরের তুলনায় কিছুটা ক্রয়মূল্য বাড়িয়ে প্রতি কেজি ধান ৩২ টাকা, সিদ্ধ চাল ৪৫ টাকা, আতপ চাল ৪৪টাকা এবং গম প্রতি কেজি ৩৪ টাকা নির্ধারিত রয়েছে।
খাদ্য দফতর সূত্রে জানা গেছে, মৌসুমের শুরুতে বাজারে ধানের দাম কম থাকায় এবং গত বছরের তুলনায় সংগ্রহ মূল্য বেশি থাকায় তেমন বেগ পেতে হয়নি। কিন্তু জুলাইয়ের মাঝামাঝি ঈদসহ দেশব্যাপী অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হওয়ায় এই অভিযান কিছুটা ঝিমিয়ে পড়ে। তবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় সংগ্রহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তারপরও জেলা যে ১১ হাজার ৬৫২ মে.টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিল, তা ইতোমধ্যে অর্জিত হয়েছে। এ ছাড়া সিদ্ধ চাল ৫৫ হাজার ৪৩৭ মে.টন লক্ষ্যমাত্রার লক্ষ্যমাত্রার ৮৫ দশমিক ৮২ এবং আতপ চাল লক্ষ্যমাত্রার ৯০ দশমিক ৮২ শতাংশ অর্জিত হয়েছে। প্রকাশ থাকে যে বগুড়া জেলায় কৃষকের অ্যাপের মাধ্যমে ৭৪ হাজার ৫৪৯ জন নিবন্ধিত কৃষকের মাধ্যমে ধান সংগৃহীত হয়েছে। এ ছাড়া ৬০টি অটোমেটিক মিল ও ৯৬৬টি হাস্কিং মিলের মাধ্যমে চাল সংগ্রহ করা হচ্ছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বগুড়ায় এবার অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান সফল হতে যাচ্ছে

আপডেট টাইম : ০৬:২৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪