পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

দুই কিডনি বিকল টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না সাহিদুলের

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের হাতীবান্ধায় টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না সাহিদুল ইসলাম (মুন্সি) (৩৩)। ছেলের চিকিৎসার টাকা যোগাতে বৃদ্ধ বাবা লাল মিয়া (৬৫) মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। পরিবারের নুন আনতে পান্তা ফুরার অবস্থা।

সাহিদুল ইসলাম ভেলাগুড়ি ইউনিয়নের পশ্চিম কাদমা গ্রামের লাল মিয়ার ছেলে। তাদের জায়গা জমি বলতে কিছুই নেই। চেতনার বাজার সরকারি আবাসনের জমিতে তাদের বসবাস। কিডনি রোগে আক্রান্ত সাইদুল মুন্সী স্থানীয় চেতনার বাজারে বয়লার মুরগির মাংস বিক্রি করে কোন মতো সংসার চালান। বর্তমানে অভাবের তাড়নায় তার ব্যবসা থেমে গেছে। ওষুধ খেতে হয় প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকার।

জানা গেছে, গত রমজান মাসে হঠাৎ জ্বর। এরপর বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েও তার জ্বর ভাল হয়নি। পরে রংপুরে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তার দুই কিডনি বিকল। এরপর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের কিডনি বিশেষজ্ঞ ও সার্জন ডা. হাফিজ আল আসাদ পরামর্শ নিলে তিনি বলেন, তার দুটি কিডনি অকেজো হয়ে গেছে। দ্রুত সময়ের মধ্যে তার কিডনি পরিবর্তন করতে হবে।

অসুস্থ সাহিদুল ইসলাম মুন্সী বলেন, হঠাৎ জ্বর থেকে জানতে পারি আমার দুটি কিডনি ড্যামেজ। চিকিৎসক বলছেন, কিডনি পরিবর্তন করতে হবে। কিন্তু আমি অসহায় গরিব এত টাকা কই পাবো। প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকার ওষুধ খেতে হয়। তাই সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করছি।

সাহিদুলের স্ত্রী আরজিনা বেগম বলেন, গত কয়েকমাস ধরে স্বামী অসুস্থ। কাজ করতে পারেন না, চতুর্থ শ্রেণিতে পড়ুয়া সন্তান নিয়ে কি করে চলবো। তাই সমাজের মানুষের কাছে অনুরোধ স্বামীর চিকিৎসার জন্য আমাদের সাহায্য করুন।

সাহিদুলের বাবা লাল মিয়া কান্না জড়িত কন্ঠে বলেন, অর্থের অভাবে আমার ছেলের চিকিৎসার করাতে পারছি না। আমার কিছুই নাই, সরকারি গুচ্ছগ্রামে থাকি। সবাই আমার ছেলের পাশে দাঁড়িয়ে একটু সাহায্য করেন।

ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হালিম বলেন, সাহিদুল ইসলামের দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাকে সাহায্য করা হবে, পাশাপাশি দেশ ও বিদেশের বিত্তবানদের কাছে অনুরোধ করছি তার পাশে দাঁড়ানোর জন্য।

অসুস্থ সাহিদুল ইসলাম মুন্সির পাশে দাঁড়ানোর জন্য বিকাশ, নগদ, রকেট নম্বর- 01723-206182 অথবা ব্যাংক হিসাব নম্বর- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক -631612200010629

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

দুই কিডনি বিকল টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না সাহিদুলের

আপডেট টাইম : ০৭:০৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪