পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বগুড়ায় শৈলালপাড়া দোকান-মালিক সমিতির উদ্বোধন

(বগুড়া) প্রতিনিধি:
বগুড়ায় শৈলালপাড়া দোকান-মালিক সমিতির উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার রাতে শহরের চারমাথা মেহেরা পাম্পের পূর্ব পার্শ্বে শৈলালপাড়া এলাকায় এর উদ্বোধন করা হয়। সমিতির সভাপতি মো. ফারুক আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একতাবদ্ধতা একটি বড় শক্তি। এই শক্তি সকল অন্যায় কাজ প্রতিহত করতে ভূমিকা রাখে। এরই ধারাবাহিকতায় শৈলালপাড়া দোকান-মালিক সমিতি সকল অন্যায় রুখে দিবে। এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মাদকসহ সকল অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে লড়াই করবে এই সমিতি। আমি আপনাদের পাশে আছি এবং থাকবো। তিনি আরো বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীন দেশে আর কোন স্বৈরাচার সরকারের সৃষ্টি হতে দেয়া যাবে না। বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করছে। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিসহ সকল সহযোগী সংগঠন সব সময় মাঠে লড়াই সংগ্রাম করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বন্ধন সেবা সংস্থার সিনিয়র সহ-সভাপতি খন্দকার মাহমুদুর রহমান শিমু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম শিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মুক্তা। এসময় উপস্থিত ছিলেন শৈলালপাড়া দোকান-মালিক সমিতির উপদেষ্টা আব্দুর রশিদ, বাদশা মিয়া, আলম মিয়া, জিয়াউর রহমান, আবু বক্কর মিলন, আহম্মেদ আলী, মাসুদ, শরিফুল ইসলাম, হাফিজার, আবু তালেব, আইন উপদেষ্টা হোসনে আরা হাসু, জাকেরুল ইসলাম জিকু প্রমুখ। অনুষ্ঠানে মো. ফারুক আহমেদ কে সভাপতি ও মো. মিনহাজুল আবেদীন কে সাধারণ সম্পাদক করে শৈলালপাড়া দোকান-মালিক সমিতির কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহ-সভাপতি গোলাম রব্বানী, শ্রী অতুল চন্দ্র দাস, সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন, রাশেদ খান মিলন, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম, সহ-সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া, আমজাদ হোসেন, প্রচার সম্পাদক আবু সাঈদ, অর্থ সম্পাদক আব্দুল বারী, দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক ইনদাদুল হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক আপলে মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক করিম মিয়া।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বগুড়ায় শৈলালপাড়া দোকান-মালিক সমিতির উদ্বোধন

আপডেট টাইম : ০৭:১৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪