অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বগুড়ায় স্বেচ্ছাশ্রমে উদ্যোগে রাস্তা তৈরি নির্মাণ

(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলার চাঁদবাড়ীয়া গ্রামে দীর্ঘদিন যাবত একটি প্রয়োজনীয় রাস্তার দাবি করে আসছিল স্থানীয় জনগণ। কিন্তু দীর্ঘ ১৭ বছরেও বিষয়টি আমলে না নেয়ায় ও জনগুরুত্ব বিবেচনা না করায় অবশেষে নিরুপায় হয়ে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে তৈরি করেছে ঐ রাস্তা। স্থানীয়রা জানান, চাঁদবাড়িয়া গ্রাম থেকে মাঠের মধ্য দিয়ে জমির আইলের মতো ছোট্ট সরু এই রাস্তাটি দুটি মহাসড়কের সাথে সংযুক্ত । তাই এটি পুর্ণ রাস্তায় রুপান্তর করার দাবী ছিল দীর্ঘদিনের। এজন্য প্রয়োজনীয় জমিও দিতে রাজী ছিল স্থানীয়রা। কিন্তু জনগুরুত্বপূর্ণ এ বিষয়টি কোন জনপ্রতিনিধি আমলে নেয়নি। এতে করে এ গ্রামের মানুষদের কৃষিপণ্য ও মালামাল পরিবহনে অসহনীয় দুর্ভোগ পোহাতে হতো। তাই নিরুপায় হয়ে নিজেরাই রাস্তাটি নির্মাণ করতে বাধ্য হয়েছে। এলাকাবাসী জানান ঢাকা-বগুড়া মহাসড়ক থেকে বগুড়া- খুলনা মহাসড়ক সংযোগ রাস্তার সাথে এই সংযোগ রাস্তাটি নির্মাণ হওয়ায় তাদের কৃষিপণ্য বাজারজাত করণে অনেক সুবিধা হবে এবং কোন দুর্ভোগ পোহাতে হবে না। প্রায় আধা কিলোমিটার এই রাস্তাটি নির্মাণের ফলে যেকোন স্থানে যাতায়াতে সুবিধা হবে। গ্রামের ৩ শতাধিক স্বেচ্ছাসেবক এ কাজে অংশ নেয়। ঐ গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, ফসলি জমি থেকে সবজি নিয়ে বৃষ্টি বর্ষায় কাঁদা পানি মধ্যদিয়ে বাজারে যেতে ভীষণ অসুবিধা হতো। দীর্ঘদিন পর এ অবস্থা থেকে পরিত্রাণ হলো। তবে রাস্তাটি পাকা হলে আরও সুবিধা হবে। এবিষয়ে উপজেলা প্রকৌশল কর্মকর্তা ফারুক হোসেন বলেন, বিষয়টি অবগত হয়েছেন। আর রাস্তার কাজ একধাপ এগিয়ে থাকায় পাকা করণের জন্য প্রকল্প আকারে দিলে ভবিষ্যতে তা পাকা করণ সহজ হবে। এছাড়াও তিনি গ্রামবাসীর এমন উদ্যোগকে স্বাগত জানান।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বগুড়ায় স্বেচ্ছাশ্রমে উদ্যোগে রাস্তা তৈরি নির্মাণ

আপডেট টাইম : ১২:৩৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪