পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

সীমান্ত আইন লঙ্ঘন করে বাংলাদেশে বিএসএফের প্রবেশ, বিজিবির প্রতিবাদ  

নিজস্ব সংবাদদাতা

আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে দুই দফা/ দুই বার বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের অভিযোগ উঠেছে।
সোমবার (২২ এপ্রিল) দুপুরে লালমনিরহাটের পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের মিঠাইবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিজিবির আহবানে ওই সীমান্তে এদিন সন্ধ্যা ৬ টায় বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
সীমান্ত সূত্র ও স্থানীয়রা জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৪৫ নম্বর ও উপপিলার ১০ নম্বরের শূন্যরেখার সীমান্ত এলাকা দিয়ে ভারতের কোচবিহার জেলার জলপাইগুড়ির ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের টহল দলের ওই বিএসএফ সদস্য রাইফেল নিয়ে প্রবেশ করে। প্রায় বাংলাদেশের ১০০ গজ অভ্যন্তরে প্রবেশ করে সে।
ভুট্টা খেতে কাজ করার সময় এ অবস্থা দেখে স্থানীয় কৃষক। এ সময় ওই বিএসএফ (৩৫) সদস্যকে চলে যেতে বললেও না যাওয়ায় কৌশলে তাকে ধরে ফেলে তাঁরা। পরে আটক বিএসএফ সদস্য ভুল স্বীকার করে ক্ষমা চাইলে তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে কিছু সময় পরে আবারো একই সীমান্ত দিয়ে ওই বিএসএফ সদস্য প্রবেশ করে ভিতরে আসতে থাকলে স্থানীয় এলাকাবাসি চিৎকার করে বাধা দিলে ভারতের অভ্যন্তরে ফিরে যায় সে জোয়ান।
এ ঘটনা জানতে পেরে রংপুর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) পয়ষট্টিবাড়ী ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আমিনুর রহমান ও অন্যান্য বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যায়।
আইন না মেনে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে বিএসএফ সদস্যের বাংলাদেশে প্রবেশের ঘটনায় ভারতীয় পানিশালা বিএসএফ কোম্পানি কমান্ডারকে তীব্র প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহবান জানায় বুড়িমারী বিজিবি কোম্পানি সদরের কমান্ডার।
পরে সন্ধ্যা ৬ টায় ঘটনাস্থলের পাশে বিজিবি- বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ২০ মিনিটি স্থায়ী এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশে প্রবেশের কথা বিএসএফ অস্বীকার করেছে। আমরা প্রতিবাদ জানায়ে তাদেরকে সতর্ক করেছি। একথা বলেন ৬৫ বাড়ি ক্যাম্পের কমান্ডার আমিনুর রহমান।’

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

সীমান্ত আইন লঙ্ঘন করে বাংলাদেশে বিএসএফের প্রবেশ, বিজিবির প্রতিবাদ  

আপডেট টাইম : ০৫:৫০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫