পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

আ.লীগের সঙ্গে আঁতাতের কথা অস্বীকার করছি না: রাঙ্গা

নিজস্ব সংবাদদাতা

জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব ও লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের লাঙল প্রতীকের প্রার্থী মসিউর রহমান রাঙ্গা বলেছেন, আমরা তো দলগতভাবে নির্বাচনে অংশ নিয়েছি। আমরা আওয়ামী লীগের মন্ত্রিসভায় ছিলাম। তাদের সঙ্গে আমাদের কিছু আঁতাত ছিল,এটি আমরা অস্বীকার করছি না। আমরাও জুলাই আন্দোলনের পক্ষেই ছিলাম।

বড় অংশ নির্বাচনের বাইরে থাকলেও আমরা যদি বাইরে চলে যাই, তাহলে দেশে বড় শূন্যতা দেখা দেবে। তখন আগামী সরকারের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন উঠবে।

রবিবার(২৫ জানুয়ারি) দুপুরে পাটগ্রাম শহরে গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মসিউর রহমান রাঙ্গা আরও বলেন, আমরা একাধিকবার আক্রান্ত হয়েছি।প্রতিদিন বাধার মুখে পড়ছি। কে করেছে তা সকলেই জানেন। এই ধরনের কর্মকাণ্ড যদি অব্যাহত থাকে, তবে নির্বাচনে সহিংসতা অনিবার্য হয়ে যাবে। প্রশাসন যদি এটি রুখতে না পারে, নির্বাচন মূল্যহীন হয়ে যাবে।

তাই প্রশাসনের উচিত পদক্ষেপ নেওয়া।

প্রশাসনের সমালোচনা করে রাঙ্গা বলেন, প্রশাসন কখনই নিরপেক্ষ থাকেনি। বিভিন্ন কারণে তাদের কিছুটা সরে যেতে হয়। স্বাধীনতার পর থেকে একবারও তারা পুরোপুরি নিরপেক্ষ ছিল না। এখনও তাদের কাজ নিরপেক্ষ বলে মনে হচ্ছে না।

ডিসি ও ইউএনওরাও এখনও নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না। অনেক থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। যারা থানা পোড়াল, তারা নিজেরা দ্বন্দ্বে জড়িয়ে পড়লে কোনো ওসির সাহস হয় না তাদের বিরুদ্ধে অবস্থান নিতে। প্রশাসন অনেকটা লালফিতায় বন্দি। এতে জনগণের ক্ষতি হচ্ছে। তাদের বিরুদ্ধে কথা বললে গরু চুরির ১৫২ নম্বর মামলায় ফাঁসানো হচ্ছে। অপরাধী হলে নিয়ম অনুযায়ী আমারও বিচার হোক। প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনার-তারও বিচার হোক।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

আ.লীগের সঙ্গে আঁতাতের কথা অস্বীকার করছি না: রাঙ্গা

আপডেট টাইম : ০১:১৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬