পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস

বিএনপির ইশতেহার: কৃষক কার্ড-ঋণ মওকুফ-নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতি

ডেস্ক: কৃষিখাতকে জাতীয় সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপান্তর এবং কৃষকের জীবনমান উন্নয়নের জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলটির ইশতেহারে কৃষকদের জন্য ‘ফার্মার কার্ড’ প্রবর্তন, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ এবং ক্ষুদ্র ঋণের এক বছরের কিস্তি সরকার কর্তৃক পরিশোধের ঘোষণা রাখা হয়েছে।

এ ছাড়া নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগ এবং ‘ফুড অ্যান্ড ড্রাগ কন্ট্রোল অথরিটি’ গঠনের পরিকল্পনা রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনঃ বাস্তবায়ন এবং মৎস্যখাতে ‘জাল যার জলা তার’ নীতি বাস্তবায়নের অঙ্গীকারও রাখা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ইশতেহার উপস্থাপন করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির ইশতেহারে কৃষক, কৃষি উন্নয়ন ও নিরাপদ খাদ্য বিষয়ে উল্লেখিত প্রস্তাবনাগুলো তুলে ধরা হলো:

ক. কৃষক ও কৃষি উন্নয়ন

কৃষি বাংলাদেশের জীবনরেখা। ফসল উৎপাদন, মৎস্য চাষ ও পশু পালনের মাধ্যমে জাতীয় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা, কোটি মানুষের জীবিকা রক্ষা এবং অর্থনীতিকে স্থিতিশীল রাখার ক্ষেত্রে কৃষির ভূমিকা অপরিসীম। কিন্তু স্বল্প দৃষ্টিসম্পন্ন নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সীমিত ব্যবহারের কারণে কৃষিখাত দীর্ঘদিন ধরে তার সম্ভাবনা অনুযায়ী বিকশিত হতে পারেনি।

বিএনপি কৃষিখাতের মৌলিক রূপান্তরে অঙ্গীকারবদ্ধ। বিএনপির লক্ষ্য হলো, আত্মনির্ভর, জলবায়ু-সহিষ্ণু, প্রযুক্তিনির্ভর ও কৃষক-কেন্দ্রিক একটি আধুনিক কৃষি ব্যবস্থা, যেখানে উৎপাদন ও বিপণন হবে ডেটা-চালিত, কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা এবং কৃষিখাত জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তিতে পরিণত হবে।
১. কৃষক কার্ড ও কৃষকের সার্বিক সুরক্ষা: কৃষকের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য কৃষক কার্ড প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক, সরকারি ভর্তুকি ও প্রণোদনা এবং স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি সুবিধা পাওয়া যাবে।

পাশাপাশি স্বল্প ব্যয়ে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, কৃষি বিমা সুবিধা, ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয়ের সুবিধা ও কৃষিবিষয়ক প্রশিক্ষণ পাওয়া যাবে। তাছাড়া কৃষক কার্ড দিয়ে মোবাইলে আবহাওয়া ও বাজার তথ্য, মোবাইলে ফসলের চিকিৎসা সুবিধা পাওয়া যাবে। মৎস্যচাষি ও প্রাণিসম্পদ খামামিরাও কৃষক কার্ডের সুবিধা পাবেন। এর পাশাপাশি কৃষিখাতের ক্ষুদ্র ব্যবসায়ীরাও এই সহায়তা পাবেন। প্রত্যেক ইউনিয়ন পরিষদে উন্মুক্ত আলোচনার মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় ডাটা বেইস গড়ে তুলে রাষ্ট্রীয় সমর্থন পাওয়ার যোগ্য প্রকৃত কৃষকদের তালিকা প্রণয়ন করা হবে।
২. ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ: সার, বীজ, তেল, বিদ্যুৎ, সেচের পানিসহ কৃষি উপকরণের দাম বেড়েই চলছে। কিন্তু খেটে খাওয়া কৃষক ন্যায্যমূল্য পাচ্ছেন না। অন্যদিকে নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্রের দাম ফ্যাসিস্ট আমল থেকে দ্রুত বেড়েই চলেছে। জনজীবনে কোনো স্বস্তি নাই। জনগণের সরকার হিসাবে শস্য, ফসল, মৎস্য, ও পশুপালনখাতে গৃহীত ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হবে।

উল্লেখ্য যে, বেগম খালেদা জিয়ার শাসনামলে পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ-আসল মওকুফ করা হয়েছিল, যা কৃষকদের কষ্ট লাঘব করে কৃষিতে উৎপাদন বাড়াতে কার্যকর ভূমিকা পালন করেছিল।

৩. ক্ষুদ্র ঋণের এক বছরের কিস্তি সরকার কর্তৃক পরিশোধ: মূল্যস্ফীতির যাঁতাকলে নিষ্পেষিত হয়ে এই কঠিন সময়ে বিভিন্ন ক্ষুদ্রঋণ এর কিস্তি শোধ করতে হিমশিম খাচ্ছেন। বিএনপি সরকার গঠন করলে নিবন্ধিত এনজিওদের কাছে থেকে নেওয়া ক্ষুদ্রঋণের এক বছরের কিস্তি ক্ষুদ্র ঋণগ্রহণকারীদের পক্ষ থেকে সরকার এনজিওদের দেবে। এই সাশ্রয়ে জীবন সহনীয় হবে। এই সাশ্রয় দিয়ে চাহিদামতো পুষ্টিকর খাবারসহ অন্যান্য চাহিদা মেটানো যাবে।

৪. বরেন্দ্র প্রকল্প পুনঃচালুকরণ ও আম সংরক্ষণে বিশেষ হিমাগার স্থাপন: বরেন্দ্র অঞ্চলের কৃষির সার্বিক উন্নয়নে বরেন্দ্র প্রকল্প পুনরায় চালু করা হবে। বরেন্দ্র অঞ্চলের খালগুলো খনন করা হবে। যথাযথভাবে আম সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে ‘বিশেষ হিমাগার’ স্থাপন করা হবে।

৫. ফসলের ন্যায্যমূল্য ও কৃষিজমি সুরক্ষা এবং ক্রয় কেন্দ্র নির্মাণ: কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। কৃষকদের হাতকে শক্তিশালী ও টেকসই করার জন্য সঠিক বাজারজাতকরণ নীতি প্রণয়ন করা হবে। পাশাপাশি উচ্চমূল্য ও উচ্চফলনশীল ফসল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করা হবে এবং তথ্যভিত্তিক টার্গেটেড পলিসি সাপোর্ট দেওয়া হবে। কৃষি জমির অকৃষি ব্যবহার নিরুৎসাহিত করা হবে। ইউনিয়ন পর্যায়ে কৃষকের কাছ থেকে সরাসরি ন্যায্যমূল্যে পণ্য ক্রয়ের জন্য সরকারি ক্রয় কেন্দ্র স্থাপন এবং দেশব্যাপী কোল্ড স্টোরেজ নেটওয়ার্ক গড়ে তোলা হবে।

৬. কৃষি বিমা ব্যবস্থা: প্রাকৃতিক দুর্যোগে কৃষকের ঝুঁকি হ্রাস এবং কৃষি উৎপাদনে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও শস্য বিমা, পশু বিমা, মৎস্য বিমা এবং পোল্ট্রি বিমা চালু ও সম্প্রসারণ করা হবে।

৭. খাল খনন কর্মসূচি বাস্তবায়ন: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবর্তিত ‘স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি’ পুনঃবাস্তবায়নের মাধ্যমে দেশপ্রেমী জনগণের স্বেচ্ছাশ্রম ও সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন, পুনঃখনন ও পুনরুদ্ধার প্রকল্প নেওয়া হবে। এই কর্মসূচির মাধ্যমে দেশে হারিয়া যাওয়া ৫২০ টি নদী, হাজার হাজার খাল এবং তাদের প্রাকৃতিক পানিপ্রবাহ পুনরুদ্ধার ও সেচ ব্যবস্থার দক্ষতা বাড়ানো হবে।

৮. উত্তরাঞ্চলে কৃষি পণ্য রপ্তানি অঞ্চল প্রতিষ্ঠা: উত্তরাঞ্চলের কৃষি-নিবিড় জেলাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে বিশেষায়িত কৃষি পণ্য রপ্তানি অঞ্চল গড়ে তুলে কৃষিভিত্তিক শিল্পায়ন, উত্তরাঞ্চলের মানুষের ব্যাপক কর্মসংস্থান ও সে অঞ্চলের সুষম অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা হবে।

৯.তরুণদের আত্মকর্মসংস্থান বৃদ্ধিকল্পে স্টার্ট-আপ প্রকল্প গ্রহণ এবং ‘কৃষি উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ গঠন করা হবে।

১০. অঞ্চলভিত্তিক কৃষি পণ্য উৎপাদন ও গবেষণায় গুরুত্ব প্রদান: যে অঞ্চলে যে ফসল ভালো হয়, সে অঞ্চলে সেই ফসল চাষের টার্গেটেড পলিসি ও আর্থিক সহায়তা প্রদান করা হবে। লবণাক্ততা সহিষ্ণু, কম পানির ফসল, দ্রুত পাকার জাতসহ আধুনিক কৃষি গবেষণা জোরদার করা, কৃষি গবেষণা কেন্দ্রগুলোকে আরো উন্নত ও শক্তিশালী করা এবং কৃষি গবেষণায় বাজেটে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করা হবে।

১১. প্রিসিশন অ্যাগ্রিকালচার: আধুনিক প্রযুক্তি ও তথ্যনির্ভর ‘প্রিসিশন অ্যাগ্রিকালচার’ চালু করে উৎপাদন খরচ কমানো ও কৃষকের আয় বাড়ানো হবে। সুষম, নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে যথোপযুক্ত প্রণোদনার মাধ্যমে গোটা কৃষি খাতকে পুনর্বিন্যাস ও বিকশিত করা হবে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বীজ, রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার হ্রাস করার উদ্যোগ গ্রহণ করা হবে।

১২. চতুর্থ শিল্পবিপ্লব ও কৃষি: চতুর্থ শিল্পবিপ্লবের যুগে কৃষিকে আধুনিক, দক্ষ ও টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে রিমোট সেন্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন ও ন্যানো প্রযুক্তি কৃষিতে প্রয়োগ করা হবে। বায়োটেকনোলজির মাধ্যমে জৈব সার ও বায়োচার উৎপাদন ও ব্যবহার সম্প্রসারণ করে মাটির গুণাগুণ উন্নয়ন ও রাসায়নিক স্যারের ওপর নির্ভরতা কমানো হবে। কৃষির যান্ত্রিকীকরণে সরকারি প্রণোদনা, প্রশিক্ষণ ও সহযোগিতা জোরদার করা হবে, যাতে সময়, শ্রম ও ব্যয় সাশ্রয় হয়।

১৩. জলবায়ু ঝুঁকি মোকাবিলা: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষিকে টেকসই, আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু ভিত্তিতে পুনর্গঠনের জন্য সমন্বিত কর্মপরিকল্পনা নেওযা হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা, উদ্ভাবন, প্রশিক্ষণ ও সম্প্রসারণ কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে।

১৪. সমবায় পুনরুজ্জীবন: সমবায় খাতকে পুনরুজ্জীবিত করে এলাকাভিত্তিক উৎপাদন ও বিপণনের ওপর বিশেষায়িত কৃষি সমবায় সমিতি গঠন করা হবে। কৃষিখাতে উৎপাদন ও লাভ বৃদ্ধিকল্পে আধুনিক সমবায় কৃষি ব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে।
১৫. প্রাণিসম্পদ খাত উন্নয়ন: হাঁস-মুরগি ও মৎস্য খামারের জন্য নিরাপদ ও মানসম্মত ‘ফিড’ উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা হবে। প্রতি উপজেলায় পর্যাপ্ত পশু-রোগ প্রতিষেধক ঔষধের জোগান নিশ্চিত করা এবং পশু-রোগ চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

দেশের পোলট্রি, মাংস ও ডেইরি শিল্পের প্রবৃদ্ধি ধরে রাখতে নীতি সহায়তা ও সরকারি প্রণোদনা দেওয়া হবে। এই খাতে নারী উদ্যোক্তা, তরুণ উদ্যোক্তা, প্রবাসী উদ্যোক্তাসহ সকল ক্ষুদ্র ও মাঝারি খামারিদের ঋণ সহায়তা প্রদান ও সরকারিভাবে পশু চিকিৎসা সহায়তা জোরদার করা হবে। সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেলের মাধ্যমে ফিড উৎপাদন ও ‘ভ্যাকসিন প্ল্যান্ট’ স্থাপনের প্রয়াস নেওয়া হবে।

১৬. মৎস্যখাত উন্নয়ন: জলমহাল, উপকূলীয় খাল ও হাওরের ইজারা প্রথা বিলুপ্ত করে এগুলো ‘জাল যার জলা তার’ এই নীতির ভিত্তিতে স্থানীয় মৎস্যজীবী ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য উন্মুক্ত করা হবে।

জেলেদের মৎস্য আহরণের নিষিদ্ধ মৌসুমে বিকল্প কর্মসংস্থান ও খাদ্য সহায়তা জোরদার করা হবে। উন্নত মাছের প্রজাতি উদ্ভাবন, মানসম্মত ফিড উৎপাদন ও প্রক্রিয়াজাত শিল্প সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হবে। রোগমুক্ত পোনা ব্যবহারে উৎসাহ প্রদান, হ্যাচারিগুলোতে পিসিআর ল্যাব সুবিধা বৃদ্ধি করা, মৎস্যচাষিদের বিজ্ঞানসম্মত অ্যাকুয়াকালচার গ্রহণে প্রশিক্ষণ প্রদান করা হবে।

চিংড়ির একটি বৈশ্বিক ব্রান্ড তৈরি এবং বিদেশে সুপারশপগুলোতে মানসম্মত সরবরাহ, ব্যবস্থাপনা সুগম করে এই খাতের রপ্তানি আয় বৃদ্ধি নিশ্চিতকল্পে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হবে।

খ. নিরাপদ খাদ্য

বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপদ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন হবে জাতীয় অগ্রাধিকার খাত।

১. ভেজাল প্রতিরোধ: ভেজাল প্রতিরোধ, বিশেষ করে খাদ্যে ও ঔষধে ভেজাল রোধে মনিটরিং ব্যবস্থা জোরদার ও আইনি ব্যবস্থার কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে।

২. প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও মনিটরিং বৃদ্ধি: দেশব্যাপী নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, নকল ও ভেজাল খাদ্য ভোগ্যপণ্য উৎপাদন, সরবরাহ ও বিপণণরোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই নিরাপদ খাদ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরো সক্ষম করতে পর্যাপ্ত লোকবল নিয়োগ, মাঠ পর্যায়ে ব্যাপক তদারকি বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তাসংক্রান্ত আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে।

৩. নিরাপদ ফসল উৎপাদনের গুরুত্বারোপ : নিরাপদ খাদ্য নিশ্চিতে কৃষক পর্যায় থেকে গুরুত্বারোপ করা হবে। এক্ষেত্রে জৈব কৃষি, নিরাপদ সার এবং পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতির উপর ব্যাপকভাবে গুরুত্বারোপ করা হবে। পাশাপাশি, ভোক্তা পর্যায়েও সচেতনতা বৃদ্ধিকল্পে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

৪. প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং হিমাগার স্থাপন: দেশজুড়ে ফল ও সবজির পরবর্তী প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং হিমাগার স্থাপন করা হবে, যাতে পচন ও অপচয় কমে, কৃষক লাভবান হয়, এবং ভোক্তারা পায় নিরাপদ, সাশ্রয়ী ও পুষ্টিকর খাদ্য। কৃষক ও বাজারের সরাসরি সংযোগ গড়ে তোলা হবে।

৫. ‘খাদ্য ও ঔষধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’ গঠন: একটি শক্তিশালী ও কার্যকর ‘খাদ্য ও ঔষধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’ গঠন করা হবে। এজন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে।

৬. খাদ্য আমদানিতে স্বচ্ছতা আনয়ন ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন: খাদ্য আমদানি প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত করা হবে এবং ক্রমান্বয়ে খাদ্য আমদানি কমিয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী

বিএনপির ইশতেহার: কৃষক কার্ড-ঋণ মওকুফ-নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতি

আপডেট টাইম : ০৪:১৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬