অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড। Logo সীমান্তে ফাঁকা গুলি, ৪ বাংলাদেশির নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ২০ লাখ টাকার মালামাল আটক Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo পাটগ্রামে বিজিবির মামলায়, বিএনপির ৪ নেতাসহ ৬ জন গ্রেপ্তার Logo হাতীবান্ধায় সমন্বিত শ্রেণিপাঠদান পরিকল্পনা নিয়ে ইউএনও’র মতবিনিময় Logo পাটগ্রামে খাসজমি বন্দোবস্তে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস জেলা প্রশাসকের Logo খিলগাঁওয়ের সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর ২৯ টি ফ্ল্যাট! রাজধানীজুড়ে সম্পদের পাহাড় Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুলের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

সীমান্তে ফাঁকা গুলি, ৪ বাংলাদেশির নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

  • মো:রশিদুল ইসলাম
  • আপডেট টাইম : ০১:৪৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৯৬ বার

নিজস্ব সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বালু-পাথর উত্তোলনকে কেন্দ্র করে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে চারটি বাংলাদেশি নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বরমতল মাইয়ামরা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানটি তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) অধীন পঁয়ষট্টিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা। সীমান্ত পিলার ৮৪২/৪-এস ও ৮৪২/৫-এসের মধ্যবর্তী স্থানে ঘটনাটি ঘটে।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্ত পিলার দুটির মধ্যবর্তী স্থান থেকে আনুমানিক ২০ গজ ভারতের অভ্যন্তরে বরমতল এলাকায় কয়েকজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের জন্য গেলে ভারতের ৬২ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের সদস্যরা পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরে বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের চারটি নৌকা নদী পার হয়ে নিয়ে ক্যাম্পে চলে যান।

তবে স্থানীয় একটি সূত্রের দাবি, ধরলা নদীর শূন্যরেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে নৌকা নিয়ে হাতে বালু উত্তোলনের সময় বিএসএফের প্রায় ৫০-৬০ জন সদস্য শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের দিকে এসে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন এবং চারটি নৌকা নিয়ে যান।

বিজিবি জানায়, এর আগে একাধিকবার সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে গিয়ে বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের ঘটনা ঘটেছে। এ বিষয়ে বিজিবি ও বিএসএফের পক্ষ থেকে তাদের একাধিকবার নিষেধ করা হয়েছে।

ঘটনার পর বিজিবি-বিএসএফের বিওপি কমান্ডার পর্যায়ে যোগাযোগ হয়েছে। পাশাপাশি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের কথা রয়েছে। বিষয়টি পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়েছে।

এদিকে ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Tag :
জনপ্রিয় সংবাদ

জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা

সীমান্তে ফাঁকা গুলি, ৪ বাংলাদেশির নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

আপডেট টাইম : ০১:৪৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬