অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

নাটোরে ট্রেন-নছিমন সংঘর্ষে একই পরিবারে নিহত ৩

বাংলার খবর২৪.কম: নাটোরের বাগাতিপাড়া উপজেলায় রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেসের সঙ্গে একটি নছিমনের সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ইয়াসিনপুর বটতলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাজেদা বেগম, তাঁর শাশুড়ি জুলেখা বেওয়া ও সাজেদার দাদি সুন্দরী বেওয়া। তাঁদের বাড়ি নাটোর সদর উপজেলার পাইকোরদল গ্রামে।
বাগাতিপাড়া থানা সূত্র জানায়, পার্বতীপুর থেকে রাজশাহী যাচ্ছিল বরেন্দ্র এক্সপ্রেস। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাগাতিপাড়া উপজেলার ইয়াসিনপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর বটতলা মোড় রেলগেট এলাকায় যাত্রীবাহী একটি নছিমনের সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হয়। ওই রেলগেটে কোনো প্রতিবন্ধক ছিল না। ঘটনার সময় যাত্রীবাহী নছিমনটি রেললাইন পার হচ্ছিল।
পুলিশ জানায়, নয়জন যাত্রী নিয়ে নছিমনটি নাটোরের পাইকোরদল গ্রাম থেকে বাগাতিপাড়া যাচ্ছিল। সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন যাত্রী নিহত হন। আহত হন আরো ছয়জন।
হাসপাতাল সূত্র জানায়, দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করান। আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
নাটোর স্টেশনের মাস্টার অশোক চক্রবর্তী বলেন, বটতলা মোড় রেলগেটে কোনো প্রতিবন্ধক ও পাহারাদার ছিলেন না।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, ‘দুর্ঘটনার পর নিহত ব্যক্তিদের লাশ স্বজনেরা নিয়ে গেছেন। আমরা ঘটনাটি রেলওয়ে থানাকে জানিয়েছি। তারা এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

নাটোরে ট্রেন-নছিমন সংঘর্ষে একই পরিবারে নিহত ৩

আপডেট টাইম : ০২:৩৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০১৪